এক্সপ্লোর

Egra News: এগরায় প্রচুর বিস্ফোরক উদ্ধার, খাদিকুলকাণ্ডের যোগসূত্র আছে কি ?

Egra Incident:এগরা বিস্ফোরণকাণ্ডের জেরে সতর্ক সাধারণ মানুষ তথা প্রশাসন। আর এমনই এক পরিস্থিতির মাঝেই ফের বারুদের বস্তা উদ্ধার এগরায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এগরা বিস্ফোরণকাণ্ডের (Egra Incident) জেরে সতর্ক সাধারণ মানুষ তথা প্রশাসন। স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি।নিরাপত্তার ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন তুলেই চলেছে বিরোধীরা। মূলত এটা যে তেইশেই বড় প্রশ্ন তুলেছে তা নয়, এর আগেও বহুবার বড় বড় বিস্ফোরণকাণ্ড এবং বোমা উদ্ধার ঘিরে তোলপাড় হয়েছে গোটা বাংলা। বাজিকাণ্ড হোক কিংবা বোমা উদ্ধার বা বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে বঙ্গের একাধিক জেলার। আর এমনই এক পরিস্থিতির মাঝেই ফের বারুদের বস্তা উদ্ধার এগরায়।

খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে।

১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আজ আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি এগরা বিস্ফোরণকাণ্ডে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ছিন্নভিন্ন দেহ।জলে ভাসছিল দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়েছিল পোড়া দেহাংশ। এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। 

এদিকে, এমনই এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে, এগরার পর বজবজে বাজি মজুত থাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন গৃহকর্ত্রী যমুনা দাস, তাঁর মেয়ে পম্পা ঘাটি ও ১০ বছরের নাতনি জয়শ্রী ঘাটি। পুলিশ সূত্রে খবর, যমুনার বাড়িতে বাজি তৈরি হত। বাজি কারবারে যুক্ত ২ জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

এগরার পর এবার বজবজ বিস্ফোরণকাণ্ডেও NIA তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে। আহতদের অবস্থা এখনও সঙ্কটজনক। সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৩ জনের পুড়ে মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এটা পুনরাবৃত্তি মনে হতে পারে, কিন্তু এক্ষেত্রেও আমি NIA তদন্ত চাইছি । মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন? আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে?’ বজবজ বিস্ফোরণকাণ্ডে ট্যুইট বিরোধী দলনেতার। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget