এক্সপ্লোর

Egra Update: এগরা বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু

বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন ভানু বাগ 

কটক: এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল। কটকের হাসপাতালে মৃত্যু হয়েছে ভানু বাগের। মৃত্যুর আগে নেওয়া যায়নি বয়ান, সিআইডি সূত্রে খবর। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় ভানুর বয়ান নেওয়া যায়নি। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ।

ঝলসে যান ভানুও: কটকের রুদ্র হাসপাতালে গতকাল রাত ২ টো ৪০-এ নাগাদ মৃত্য়ু হয় বেআইনি বাজি কারখানার মালিকের। মঙ্গলবার এই ভানুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরকাণ্ডে প্রাণ হারায় ৮ জন। ঝলসে যান ভানুও। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই অবস্থাতেই ছেলে আর ভাইপোর সঙ্গে পাশের রাজ্য ওড়িশায় পালান এগরার বাজি-বাদশা! প্রায় ২৭০ কিলোমিটার দূরে, কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। গতকালই ভানুকে গ্রেফতার করে পুলিশ।  সূত্রের খবর, রাত সাড়ে ১২টায় চিকিৎসকদের নিয়ে সিআইডির টিম যায় স্টেটমেন্ট রেকর্ড করার জন্য়। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিলেন না অভিযুক্ত। এর ২ ঘণ্টা পরই মৃত্য়ু হয় ভানুর। 

বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ: ভানুর বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হত বলে অভিযোগ ওঠে। ১৬ মে ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ভানু বাগ, শরীরের ৮০% পুড়ে গিয়েছিল। ‘বিস্ফোরণের পর বাইকে চেপে এলাকা থেকে পালান ভানু বাগ। ছেলে-ভাইপোর সঙ্গে বাইকে চেপে পালান ভানু। ঝলসে যাওয়া অবস্থাতেই বাইকে চেপে ওড়িশায় পালান ভানু'। বাইকে করে প্রথমে বালেশ্বর যান ভানু, ভর্তি করা হয় এফএমএমসিএইচ হাসপাতালে। 'অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হওয়ার কথা বলেন ভানু। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কটকের রুদ্র হাসপাতালে'।                                                                                       

অন্যদিকে, এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, খাদিকুল গ্রামের ২ বাসিন্দা ২৬ বছরের পিঙ্কি মাইতি ও ৩৮ বছরের রবীন্দ্রনাথ মাইতি। দু'জনেই ভর্তি SSKM-এর রোনাল্ড রস বিল্ডিংয়ের বার্ন ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের শারীরিক অবস্থাই অত্য়ন্ত সঙ্কটজনক। শরীরের ৮৫ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে। ২ জনকেই রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। হাসপাতাল সূত্রে খবর, পিঙ্কি মাইতির শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। গতকাল তাঁর প্রবল রক্তক্ষরণ হয়। সংক্রমণের মাত্রাও বেড়েছে। রক্ত দেওয়া হয়েছে পিঙ্কিকে। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে তাঁর এক বছরের সন্তান রয়েছে। অন্য়দিকে, রবীন্দ্রনাথের পরিবারের দাবি, গতকালের থেকে আজ কিছুটা হলেও স্বাস্থ্য়ের উন্নতি হয়েছে রবীন্দ্রনাথ মাইতির। গতকাল তাঁর ড্রেসিং, ব্য়ান্ডেজ করে, ত্বক পরিষ্কার করা হয়। প্লেটলেট দেওয়া হয়। 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget