এক্সপ্লোর

Egra : এগরা পুরসভার একাধিক এলাকায় আবর্জনার স্তূপ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার একাধিক এলাকায় জমে রয়েছে আবর্জনার স্তূপ। এতেই দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

ঋত্বিক প্রধান, এগরা (পূর্ব মেদিনীপুর): করোনা পরিস্থিতিতে যেখানে পরিবেশ পরিস্কার রাখা প্রয়োজন, সেখানে রাস্তার পাশে জড়ো করা রয়েছে আবর্জনার স্তূপ। গরু, ছাগল, কুকুর সেই আবর্জনা স্তূপ থেকে তা টেনে রাস্তার উপর আরও ছড়িয়ে দিচ্ছে। পরিবেশ দূষণের ফলে ওই অঞ্চলে বাড়ছে মশা মাছির উপদ্রব। আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। এগরা পুরসভার এমন অব্যবস্থা নিয়ে কটাক্ষ বিজেপির।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে, এগরা পৌরসভা এলাকায় আবর্জনা ফেলার জন্য় কিছু ভ্যাটের ব্যবস্থা থাকলেও, তা নিয়মিত পরিস্কার হয় না। ফলে ময়লা জমতে জমতে তা কার্যত আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। আর রোজ সেই আবর্জনার স্তূপ থেকে ময়লা রাস্তার উপর টেনে ফেলছে গরু-ছাগল। রাস্তার উপর ছড়িয়ে রয়েছে আবর্জনা। নোংরা এই পরিস্থিতিতে বাড়ছে মশা মাছির উপদ্রবও। দুর্গন্ধে এলাকায় টিকতে পারছেন না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একে করোনা পরিস্থিতি চলছে। তার উপর এখন বর্ষাকাল। ফলে অসুখ-বিসুখের আশঙ্কাও বাড়ছে। 

এগরা পৌরসভার এমন অবস্থায় এলাকাবাসীর সঙ্গে সুর মিলিয়ে শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। এগরার বিজেপি নেতা আশিস চন্দ বলেন, 'দীর্ঘদিন ধরে পৌরসভাগুলির নির্বাচন হয়নি। তার মধ্যেও ঘন ঘন পুর প্রশাসক বদলে যাচ্ছে। এর ফলে যিনি পুর প্রশাসক হয়ে আসছেন, তিনি কাটমানি খেতে ব্যস্ত থাকছেন। আর ভোগান্তি বাড়ছে এলাকার মানুষের।'

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এগরার বর্তমান পপর প্রশাসক স্বপন কুমার নায়েক। তাঁর দাবি, 'আমি গত ৬ মাস ধরে এগরা পৌরসভার পুর প্রশাসকের দায়িত্বে রয়েছি। যেমনটা অভিযোগ করা হচ্ছে, বিষয়টা মোটেই ততটাও গুরুতর নয়। তাছাড়া এলাকার ভ্যাটগুলি নিয়মিত পরিস্কারও করা হয়। বিজেপি যেমন বলছে একেবারেই সেভাবে আবর্জনার স্তূপ জমে থাকে না। বিজেপির কাজই শুধু অভিযোগ করা।'

এগরা পুর প্রশাসক এবং বিজেপির অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে এলাকার চিত্রটা কবে বদলাবে, তারই অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget