এক্সপ্লোর

WB News DGP: রাজ্যের নয়া DGP সঞ্জয় মুখোপাধ্যায়, সিলমোহর নির্বাচন কমিশনের

IPS Sanjay Mukherjee: বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করেছিল রাজ্য।

কলকাতা: রাজ্যের পরবর্তী ডিজিপি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় (IPS Sanjay Mukherjee)। সঞ্জয়ের নামেই চূড়ান্ত সিলমোহর দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই রাজীব কুমারকে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর অন্তর্বর্তী ডিজিপি-র দায়িত্বে আসেন বিবেক সহায়। কমিশনের নির্দেশ অনুযায়ী তিন আইপিএস অফিসারের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য। (WB News DGP)

ওই তিন নামের মধ্যে থেকে ডিজিপি হিসেবে সঞ্জয়ের নামে মঙ্গলবার চূড়ান্ত সিলমোহর দিল কমিশন। ১৯৮৯ ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। আজ বিকেল ৫টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপি-র দায়িত্ব নিতে নির্দেশ। কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের একদিনের DGP তকমা বসে গেল বিবেকের নামের পাশে। সম্ভবত, সবচেয়ে কম সময়ের DGP হিসেবে দায়িত্ব সামলালেন তিনি।

গতকাল রাজীব কুমারকে যখন সরানো হয়, তাঁর সিনিয়রকে DGP করার কথা বলা হয়। তার পরে বিবেক এবং রাজেশের নামও পাঠানো হয় রাজ্যের তরফে। তবে সঞ্জয়কেই বেছে নিল কমিশন। আগামী ৩১ মে অবসর নিচ্ছেন বিবেক। লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ হচ্ছে ৪ জুন। সেই কারণেই তাঁর পরিবর্তে সঞ্জয়ের নামে সিলমোহর পড়ল কি না, শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: Justice Amrita Sinha News: 'বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনও স্থগিতাদেশ নয়' কড়া বিচারপতি অমৃতা সিনহা

এর আগে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) ADG সঞ্জয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, লোকসভা নির্বাচন তাঁর তত্ত্বাবধানেই সম্পন্ন হবে। বিরোধীরা লাগাতার রাজীবের বিরোধিতা করে আসছিলেন। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন রাজীব। তাই নির্বাচন কমিশনের নজরে ছিলেন রাজীব। এর আগে, বাংলায় এসেও কড়া বার্তা দিয়ে গিয়েছিল কমিশন। পক্ষপাতহীন অবস্থানের কথা বলে গিয়েছিলেন তাঁরা। তার পরই রাজীবকে সরিয়ে একদিনের জন্য বিবেককে দায়িত্বে আনা হয়। শেষ পর্যন্ত সঞ্জয়ের নামে সিলমোহর পড়ল।

যদিও কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন করানোর দাবি তুলেছে তারা। দলের নেতা শান্তনু সেন বলেন, "নরেন্দ্র মোদি আগেও কমিশনের রীতিনীতি ভেঙেছেন দেখেছি আমরা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরও সরকারি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রচার করছেন। সরকারি বিমানে চেপে প্রচারে যাচ্ছেন। রাজীব কুমারের তিন বছর হয়নি, তা সত্ত্বেও বিজেপি-র অভিযোগের ভিত্তিতে তাঁকে সরিয়ে দেওয়া হল। এই কমিশন বুঝিয়ে দিচ্ছে, বিজেপি-র নির্দেশে কাজ করছে তারা। তাই আমরা চাই সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন হোক। "

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget