এক্সপ্লোর

Justice Amrita Sinha News: 'বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনও স্থগিতাদেশ নয়' কড়া বিচারপতি অমৃতা সিনহা

Justice Amrita Sinha On illegal construction : বিচারপতি সিন্হার স্পষ্ট বক্তব্য 'বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয়'। 

সৌভিক মজুমদার, কলকাতা : গার্ডেনরিচে ( Garden Reach Building Collapse ) 'বেআইনি'ভাবে তৈরি হওয়া বহুতলের নিচে চাপা পড়ে একের পর এক মৃত্যুর সাক্ষী থাকল এ শহর। প্রশাসনে নাকের ডগায় পুরসভার ছাড়পত্র ছাড়াই তলার পর তলা বাড়ি উঠে গেল। কেউ বাধা দিল না। তারপর অতর্কিতে সেই বাড়ি গিলে খেল নয় নয়টি প্রাণ । বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হল ৯ জনের। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ চলছে এখনও। এত বড় দুর্ঘটনার পর ঘুম ভাঙল পুরসভার। বিপজ্জনক ভাবে হেলে থাকা আরও বাড়িকে চিহ্নিত করা হল। অনুমতি ছাড়াই তৈরি হয়েছে ৫টি বহুতল। গার্ডেনরিচ যেন মৃত্যুফাঁদ ! এই আবহেই বেআইনি বাড়ি ভেঙে ফেলা নিয়ে উল্লেথযোগ্য পর্যবেক্ষণ হাইকোর্টের। বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশের আবেদন পত্রপাঠ খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ( Justice Amrita Sinha ) । 

'আগে মানুষের জীবন সুরক্ষিত হোক'                            

বিচারপতি অমৃতা সিন্হার পর্যবেক্ষণ, 'বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনও স্থগিতাদেশ নয়। স্থগিতাদেশের কোনও আবেদনই শুনব না। যে আদালতই নির্দেশ দিক, সেটাই বহাল থাকবে'। গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের আবহে বিচারপতির মন্তব্য 'আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না'।  বিচারপতি সিন্হার স্পষ্ট বক্তব্য 'বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয়'। 

মঙ্গলবার বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশ চেয়ে ৩ টি মামলার আবেদন আসে হাইকোর্টে। এদিন এই সংক্রান্ত ৩টি মামলার একটিও গ্রহণ করেননি বিচারপতি। 

বিপর্যয়ের পর ভয়ঙ্কর ছবি           

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর ভয়ঙ্কর সব ছবি উঠে আসছে। একটি বহুতলের উপর হেলে পড়েছে আরেকটি বহুতল। দুটি বাড়ির মাঝে ফাঁক মাত্র এক আঙুলের ! এইসব চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমের অন্তর্তদন্তে। ৯ টি প্রাণের বিনিময়ে নড়ে বসেছে কলকাতা পুরসভাও। বেআইনি নির্মাণের খোঁজে শহর ঘুরবেন পুরসভার কর্তারা। থানাগুলিকেও নজরদারির নির্দেশ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার লালবাজার। এই আবহে বেআইনি বাড়ি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ বিশেষ গুরুত্ববহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন :               

গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল, গভীর সম্পর্ক?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget