এক্সপ্লোর

BLO Safety Issue: একদিকে নির্বাচন কমিশনের গাইডলাইন, অন্যদিকে, শাসকদলের হুমকি ও বিরোধী দলের হুঁশিয়ারি! ত্রিমুখী চাপে দাবি উঠছে BLO-দের সুরক্ষার!

Election Commission: ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে! আর সেই গুরুদায়িত্ব সামলাচ্ছেন BLO বা বুথ লেভেল অফিসাররা!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটার তালিকা সংশোধনের সময় BLO-দের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
  • পূর্ব বর্ধমানে BLO-র মৃত্যু কাজের চাপের কারণে হয়েছে বলে অভিযোগ।
  • শাসক ও বিরোধী দল থেকে আসা হুমকি-হুঁশিয়ারিতে BLO-রা আতঙ্কিত।
  • BLO-দের সুরক্ষার অভাব এবং অতিরিক্ত কাজের চাপ নিয়ে উদ্বেগ।

অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, কলকাতা: একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে BLO-দের উপর চলছে হুমকি-হুঁশিয়ারি। সেইসবের মাঝে বিএলও-দের সামলাতে হচ্ছে তাঁদের নিজেদের পেশাগত দায়বদ্ধতাও। আর এই আবহেই বাড়ছে আতঙ্ক। পূর্ব বর্ধমানের মেমারীতে BLO-র মৃত্য়ু ঘিরে সামনে এসেছে সেই অভিযোগ। দাবি উঠছে বিএলও-দের সুরক্ষার।

ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে! আর সেই গুরুদায়িত্ব সামলাচ্ছেন BLO বা বুথ লেভেল অফিসাররা! কিন্তু, SIR প্রক্রিয়া শুরুর আগেই থেকেই একদিকে নির্বাচন কমিশনের গাইডলাইন, অন্যদিকে, শাসকদলের হুমকি ও বিরোধী দলের হুঁশিয়ারি এই ত্রিমুখী চাপে কার্যত চিঁড়ে-চ্য়াপ্টা দশা বিএলও-দের। এই আবহেই পূর্ব বর্ধমানের মেমারিতে মৃত্য়ু হয়েছে BLO নমিতা হাঁসদার। অভিযোগ উঠেছে, SIR-এর কাজের চাপেই মৃত্যু হয়েছে তাঁর।

মৃত BLO-র স্বামী মাধব হাঁসদা বলছেন, 'SIR ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। ব্রেন স্ট্রোক হয়ে গেছে। ফর্ম বিলি করার সময়'। SIR শুরুর আগেই থেকেই লাগাতার হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে এই BLO-দের। কখনও বিএলও-দের কড়া বার্তা দিতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে...। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এর আগে বলেছিলেন, 'আপনারা BLO যেসব লিস্ট করেছেন, BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে, ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে রাজ্য সরকার। আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।'

কখনও হুমকি দিতে শোনা গেছে শাসকনেতাদের....। কোথাও আবার হুঁশিয়ারি এসেছে বিরোধী দলের তরফে....। হুমকি-হুঁশিয়ারি ঘিরে বিএলও-রা যে আতঙ্কিত তাও স্পষ্ট হয়েছে বারবার। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, 'বিএলও-দের কেউ দেখছে না। বিএলও-রা না বলার জায়গায় নেই। নিরাপত্তার কোনও ব্য়বস্থা নেই।' মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার এক BLO সুজিত বিশ্বাস বলছেন, 'প্রেশার তো আছেই, একটা আতঙ্কে আছি।'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা বলছেন, 'BDO, SDO-রা জেলে যাবেন এরপর। কেউ যদি তৃণমূলের জন্য চাকরি থেকে শহিদ হতে চায়, ভাল কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করলে, সে তো রাজ্য সরকার কিছু করতে পারবে না।' দায়িত্ব পেয়ে কাজের করতে গিয়ে যেভাবে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্রমেই BLO-দের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget