এক্সপ্লোর

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

EC on EVM ON HC: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM,  কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হল এবার রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM,  কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হল এবার রাজ্য নির্বাচন কমিশনমূলত ইভিএম হাতে পেতেই আদালতে দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় EVM মেশিন স্ট্রং রুমে পড়ে আছে, স্টংরুম থেকে EVM মেশিনগুলোকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে, জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট, আবেদনের দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ?  "যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন..", জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর 

পুরভোট কবে হতে পারে ?

রাজ্যে পালাবদলের আসার দেড় মাসের মধ্যে সম্প্রতি পুরভোটের ঘোষণা করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় ভোট করানো হবে বলে জানিয়েছিলেন তিনি। সেসময়, কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর  কাজরী বন্দ্যোপাধ্যায়, সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমারদের পাশে দেখা গিয়েছিল। ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যে পুরভোটের দামামা বাজিয়ে দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হাওড়া ইস্যু
 
কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া-সহ যেখানে যেখানে প্রশাসক রয়েছে, প্রত্যেক পুরসভায় দ্রুত ভোট করানো হবে বলে জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেছিলেন,'যেহেতু একটি অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পুরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে ৩ দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন, তারা সে কাজ করতে পারেননি।  আগামী ৬ মাস অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে, নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য।'

মুখ্যমন্ত্রীকে অভিবাদন মমতার ভাতৃবধূর

ওই দিন কলকাতা পুরসভার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে কার্যত ঘিরে রেখেছিলেন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। নতুন মুখ্য়মন্ত্রীকে সামনে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন তাঁরা প্রতেকেই। হাসিমুখে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ  কাজরী বন্দ্যোপাধ্যায়কেও। একসময় যাঁদের সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত, সেই দেবাশিস কুমার, জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ছে। ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০।  সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর ওয়ার্ড পুনর্বিন্যাসে গঠিত হয় কমিটি। দু'টি পৃথক কমিটির একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে। বরোভিত্তিক একটি করে কমিটি গড়ে দেন পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Advertisement

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget