এক্সপ্লোর

Bhupatinagar NIA Attacked: ভূপতিনগরে NIA-র উপর হামলার ঘটনায় পদক্ষেপ কমিশনের

EC Bhupatinagar NIA Attacked: ভূপতিনগরকাণ্ডে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের..

কলকাতা: ভূপতিনগরে এনআইএ-র উপর ( Bhupatinagar NIA Attacked) হামলার ঘটনায় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব। ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা। দুই তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় এনআইএ-র গাড়ি ঘিরে বিক্ষোভ হয় (Agiatation)। ভাঙচুর করা হল এনআইএ-র গাড়ি, মাথা ফাটল আধিকারিকের। 

ঠিক কী হয়েছিল ?

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অন্য়তম অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। বাধা দেওয়া হয় NIA টিমকে। আক্রান্ত হন এক আধিকারিক। সূত্রের খবর, থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে NIA. এদিকে, পুলিশের তরফে দাবি, বাহিনী পৌঁছনোর আগেই গ্রামে পৌঁছে যায় NIA টিম।

মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন

ঘটনায় মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঠিক যেন সন্দেশখালির ঘটনার অ্যাকশন রিপ্লে। বঙ্গে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। ED-এর পর এবার নিশানায় NIA। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। শনিবার কার্যত একই কায়দায় হামলা হল, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যাওয়া NIA-এর ওপরে। আর এক্ষেত্রেও নাম জড়িয়ে গেল তৃণমূলের। 

সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা

সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা। অভিযোগ, NIA-র আধিকারিকদের লক্ষ্য় করে ছোড়া হয় পাথর, ইটের টুকরো। আহত হন এক অফিসার। NIA জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূপতিনগরের ৫টি পৃথক জায়গায় পৌঁছে যায় তদন্তকারী দল। প্রথমে বাড়ি থেকে পাকড়াও করা হয়, ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় অন্য়তম অভিযুক্ত তৃণমূলের অর্জুননগরের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে। 

আরও পড়ুন, চাকরিতে পদোন্নতি, মেয়ের ভাল রেজাল্ট, CRPF জওয়ানের 'আত্মঘাতী'-র খবরে বাকরুদ্ধ পরিবার

একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA, কী প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারের ?

এই ঘটনায় ভূপতিনগর থানায় গিয়ে একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA। পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্য়দীপ ভট্টাচার্য বলেন, ভূপতিনগর থানার পক্ষ থেকে তাঁদেরকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায়, আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে টিম যখন থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আসে NIA-র যে সমস্ত টিমগুলো আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল, তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget