এক্সপ্লোর

Elephant News: লোকালয়ে একা ঘুরছে গজরাজ, আতঙ্কে পানিট্যাঙ্কির বাসিন্দা

Siliguri News: দলছুট একটি হাতি আচমকা ঢুকে পড়েছে লোকালয়ে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কির টুকুরিয়াঝাড় এলাকায়।

বাচচু দাস, খড়িবাড়ি: দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে গজরাজ (Elephant)। তাঁকে দেখে আতঙ্কিত শিলিগুড়ির (Siliguri) খড়িবাড়ির (Kharibari) পানিট্যাঙ্কির টুকুরিয়াঝাড় বনাঞ্চলে। সেখান আচমকা একটি দাঁতাল হাতিকে লোকালয় ঘুরতে দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয়দের অভিযোগ , গত এক মাস ধরে টুকুরিয়া ঝাড় জঙ্গল সংলগ্ন এলাকায় একটি দলছুট হাতি ঘুরে বেড়াচ্ছে। হাতিটি চোট থাকার কারণে অতি দ্রুত তার চিকিৎসার প্রয়োজন বলে জানান এলাকাবাসীরা। এই ঘটনা সম্পর্কে কার্শিয়াঙ ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান, হাতিটির বিষয়ে খবর এসেছে। এই এলাকায় এলাকায় ঘুরে বেড়ায়। তবে যে চোট লেগেছে তা অনেক আগের। তবে বেঙ্গল সাফারি থেকে হাতিটিকে চিকিৎসা পরিষেবা দিতে টিম পাঠানো হবে বলে তিনি জানান। গোটা ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা‌।

তাঁদের ভয়, আঘাতপ্রাপ্ত ওই হাতিটি যদি আচমকা খেপে উঠে তাহলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। ওই গজরাজের তাণ্ডবে জমির ফসল নষ্ঠ হওয়ার পাশাপাশি বাড়িঘরও ভাঙচুর হতে পারে। তাই সবাই সতর্ক থাকার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে। অবিলম্বে বন দফতর যদি ওই হাতিটিকে না ধরে নিজেদের হেফাজতে নিতে পারে তাহলে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনো অসম্ভব হতে পারে। তাই সবাই এখন বন দফতরের মুখাপেক্ষী হয়ে আছে।

প্রসঙ্গত,শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কির টুকুরিয়াঝাড় এলাকায় জঙ্গল থাকার জন্য মাঝে মধ্যেই বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। মূলত খাবারের সন্ধানেই তারা মাঝে মধ্যেই দলবদ্ধ অবস্থায় লোকালয়ে প্রবেশ করে। কিন্তু, এই হাতিটি একা একা লোকালয়ে প্রবেশ করায় কখন কী হয় তা নিয়ে চিন্তায় আকুল টুকুরিয়াঝাড় এলাকার বাসিন্দারা। বড় কোনও ক্ষতি যাতে সে না করতে পারে তার জন্য সবাই নজরদারি চালাচ্ছেন। তবে সমস্যা কিছু হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বন দফতরের কর্মীরা। তাঁরা হাতিটিকে ফের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন বলে জানা গেছে। যদিও বনকর্মীদের এই আশ্বাসে আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক। যতক্ষণ পর্যন্ত না হাতিটি ধরা পড়ছে ততক্ষণ তাঁরা চিন্তামুক্ত হতে পারছেন না বলেই জানিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kunal Ghosh: অনশন নিয়ে জুনিয়র চিকিৎসদের ফের তোপ কুণাল ঘোষের, তালিকা তৈরির হুঁশিয়ারি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget