এক্সপ্লোর

Recruitment Scam Case: ফের শিরোনামে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত 'লিপস অ্যান্ড বাউন্ডস'

Abhishek Banerjee: যে সংস্থার সিইও তিনিই বলে জানিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

প্রকাশ সিন্হা, কলকাতা : প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল ED। যেখানে নাম রয়েছে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর। চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় পরিচালিত একাধিক কোম্পানির নামও রয়েছে। সূত্রের দাবি, তাঁর জামাইয়ের নামও ED-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। 

তদন্তে একাধিকবার নাম উঠে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা কোম্পানিতে তল্লাশি হয়েছে, আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হল 'লিপস অ্যান্ড বাউন্ডস'কে। যে সংস্থার সিইও তিনিই বলে জানিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

গত বছরের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয়কৃষ্ণ ভদ্রর মুখে শোনা যায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রসঙ্গ ! সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, 'আমি লিপস অ্য়ান্ড বাউন্ডসে চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারও ক্ষমতা নেই তো তাঁকে ছোঁবে। আমার সাহেব অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।'

নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ED। তাঁর বিরুদ্ধে দেওয়া চার্জশিটেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের উল্লেখ করা হয়। এরপর লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালায় ইডি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ED জানায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।

এরপর খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও স্বীকার করে নেন তিনি লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও। তিনি বলেছিলেন, 'আমি এখনও ওই পদে আছি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে SSC দুর্নীতির টাকা ঢুকেছে ? ১০ পয়সা প্রমাণ করুন, একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করেছেন। একই প্রশ্ন আপনি গরু পাচারে করেছেন। একই প্রশ্ন আপনি  এসএসসি দুর্নীতিতে করেছেন। আপনারা দেখাতে চাইছেন যে, প্রসিডস অফ ক্রাইম, একটাই টাকা তিনটে কেসে জড়িত। এটা তো হতে পারে না। একটা সন্তানের তিনটে মা হতে পারে না।'

২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে টানা ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, লিপস অ্য়ান্ড বাউন্ডসে তল্লাশিতে ১ হাজার পাতার নথি উদ্ধার করা হয়। পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয়, ২০২০ সালের ৩ জানুয়ারি, লিপস অ্যান্ড বাউন্ডস এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এস ডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ১০ হাজার পাতার নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

সূত্রের দাবি, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে ২৯টি নামের উল্লেখ করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের পাশাপাশি ED-র চার্জশিটে 'কালীঘাটের কাকু' পরিচালিত একাধিক কোম্পানি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় পরিচালিত একাধিক কোম্পানির উল্লেখ রয়েছে। সূত্রের দাবি, তাঁর জামাইয়ের নামও ED-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে ফের একবার শিরোনামে লিপস অ্য়ান্ড বাউন্ডস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget