এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান', সুপ্রিম কোর্টে ED-র জোড়া মামলা নিয়ে মন্তব্য শুভেন্দুর

ED Cases : পিটিশনে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সাউথ ও সিবিআইকে পক্ষ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশিকাণ্ডে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করল ইডি। পিটিশনে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি সাউথ ও সিবিআইকে পক্ষ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

লাউডন স্ট্রিটে আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভে আইপ্য়াকের অফিসে ED-র অভিযান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির মধ্য়েই মুখ্য়মন্ত্রীর সেখানে ঢুকে পড়া... ফ্ল্য়াট থেকে ফাইল, ল্যাপটপ এবং নথি নিয়ে বেরিয়ে আসা...হাইকোর্টের পিটিশনে, মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে ED-র বিস্ফোরক অভিযোগ...পাল্টা ED-র বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তথ্য় চুরির অভিযোগে এফআইআর দায়ের করা... আর এসবের মধ্যেই বৃহস্পতিবারের তুলকালামকাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে।

সোমবার এই ঘটনায় জোড়া মামলা দায়ের করল ED। একটি মামলা দায়ের করেছে ED। অপর মামলাটি দায়ের করেছেন বৃহস্পতিবার তল্লাশির সময় উপস্থিত থাকা ED-র তিন অফিসার নিশান্ত কুমার, বিক্রম অহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দুটি মামলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ পুলিশ কর্তাদের পক্ষ করা হয়েছে। সুপ্রিম কোর্টে জোড়া মামলায় প্রথমেই নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মামলায় দু'নম্বর পক্ষ হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরেই নাম রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। ED-র মামলায় পরবর্তী নাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পিটিশনে ৫ নম্বর পক্ষ করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও জোড়া মামলায় পক্ষ করেছে ED। 

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি, ED সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দফতর, পুলিশ দফতরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান।" পাল্টা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, "মুখ্যমন্ত্রীকে রক্ষা করার, তাঁকে দেখার সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন, সেখানে নিশ্চয়ই যাবেন যাঁরা রাজ্যের আধিকারিক আছেন। তাঁরা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনেরই দায়িত্ব।" 

সুপ্রিম কোর্টে দায়ের দেড়শো পাতারও বেশি পিটিশনে ঘটনার দিনের যাবতীয় বর্ণনা-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে ED ! বৃহস্পতিবারের ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানা ও সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মোট তিনটে FIR দায়ের করা হয়েছে। পিটিশনে ED-র দাবি, ভয় দেখাতেই তাঁদের অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। 

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ন্যাকামি হচ্ছে ? যে ইডি-সিবিআই ঠিক ভোটের সময় সক্রিয় হয়, সেটা আবার তদন্তকারী নাকি। সে তো দিল্লির বিজেপির দালাল। ঠিক ভোটের আগে লম্ফঝম্প হল। ভোট শেষ, খেল খতম। পয়সা হজম। এটা ভোটের জন্য করছে, তদন্তের জন্য করেনি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget