এক্সপ্লোর

Howrah Station: স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান, রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা?

শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হল হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালাল আরপিএফ ও জিআরপি

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হাওড়া ও শিয়ালদা স্টেশনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হল।
  • বুলডোজার ব্যবহার করে স্টেশন চত্বর খালি করে দেওয়া হয়েছে।
  • যাত্রীদের সুবিধা এবং অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
  • বিরোধী দলগুলি এই পদক্ষেপের সমালোচনা করেছে।

কলকাতা: বেআইনি দখলদার উচ্ছেদ করতে হাওড়া (Howrah) ও শিয়ালদা স্টেশনের (Sealdah Station) বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হল প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা। 

এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি, সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। 

শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হল হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালাল আরপিএফ ও জিআরপি। প্যাসেঞ্জার যারা আছেন, স্টেশন চলে যান। যার বাস ধরার বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা নিজেদের কাজ করুন প্লিজ। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর।

আরও পড়ুন, এবার কর্মীদের চাঙ্গা করতে পথে নামবেন মমতা, নিজেই রং করবেন তৃণমূল অফিস!

এক ট্রেনযাত্রীদের কথায়, 'হকার নেই। ফাঁকা রাস্তা। ক্লিয়ার আছে। কোনও অসুবিধা নেই। আগে একটু জ্যাম হত আর কি।' আরেক ট্রেনযাত্রীর কথায়, 'খুব ভাল লাগছে। জনসাধারণের পক্ষে ১০০ ভাগ সুবিধা। এখান থেকে ওখানে যেতে ১৫ মিনিট - ২০ মিনিট সময় লাগত।' 

শুক্রবারই আরপিএফ-এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায়, শনিবার রাতে ভেঙে ফেলা হল জবরদখল। 

এক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, 'রেলের জায়গা, সরকারি জায়গা। সব জায়গায় বসে আছে। কিছু লোক টিএমসি-র সহযোগিতায়, টিএমসির নেতা, ফড়ে, দালাল, গুন্ডা, তাঁরা সরকারি জায়গাকে অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে। সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে।' 

শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। 

এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, বাংলা 'বুলডোজার রাজনীতি'তে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে—বুলডোজার কখনই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না।

পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময়ে ট্রেন মিস হয়ে যাওয়ায়, দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget