এক্সপ্লোর

Tigress Searching Operation: দু’বার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা গেল না বাঘিনীকে, এখনও জারি তার জঙ্গল সাফারি

Tigress in Bankura: কিছুতেই বাগে আসছে না বাঘিনী। তাকে ফাঁদে ফেলতে গিয়ে বারবার নাস্তানাবুদ হচ্ছেন বনকর্মীরা। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : দু’-দু’বার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে। গতকাল ভোরে পুরুলিয়ার ডাঙরডিহির জঙ্গল থেকে বাঘিনি ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তাকে বাগে আনার চেষ্টা শুরু করে বন দফতর। দিনের আলোয় দেখতে পেয়ে গতকাল দুপুরে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দফতরের কর্মীরা। জাল দিয়ে জঙ্গলের চারদিক ঘিরে আগুন জ্বালিয়ে রাতভর পাহারা দেন বন দফতরের কর্মীরা। এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র‍্যাক করে রাতে ফের ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। ঘুমপাড়ানি গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। 

কিছুতেই বাগে আসছে না বাঘিনী। তাকে ফাঁদে ফেলতে গিয়ে বারবার নাস্তানাবুদ হচ্ছেন বনকর্মীরা। ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই। এক জেলা থেকে আরেক জেলা, একের পর এক ফাঁদ এড়িয়ে বারবার জায়গা বদল করছে বাঘিনী। ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর বাঘিনী এখন রয়েছে বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০টি পয়েন্ট করে মশাল জ্বালিয়ে ব্যারিকেড করে চলছে নজরদারি। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে পর্যবেক্ষণ। বাঘিনী কোথায় রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। ফের ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে বাগে আনার চেষ্টা চালাবেন বনদফতরের কর্মীরা। 

বাঘিনীকে বাগে আনতে কী না করছে বনদফতর। খাঁচা পাতা হয়েছে। খাঁচার সংখ্যা বাড়ানো হয়েছে। পাতা হয়েছে জালও। টোপ  হিসেবে খাবারও রাখা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও রেডিও কলারের মাধ্যমে শুধুই নিজের অবস্থানের জানান দিয়েছে এই বাঘিনী। না ফাঁদে পা দিয়েছে। না টোপ গিলেছে। অথচ খিদের জ্বালায় জঙ্গলে চড়তে যাওয়া গবাদি পশুদের উপর হামলা চালিয়েছে এই বাঘিনী। কিন্তু কোনও ভাবেই বাগে আসছে না এই বাঘিনী। 

খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। দেখা যাচ্ছে, টোপের ছাগল নয়, শিকার করেই খিদে মেটাচ্ছে বাঘিনী। টোপ দেওয়া ছাগল ছুঁয়েও দেখছে না বাঘিনী, এদিকে চড়তে চড়তে ঘাড় মটকাচ্ছে জঙ্গলে যাওয়া ছাগলের। টোপে অরুচি, পছন্দ গৃহপালিত গবাদি পশু। মৃত ছাগলের শরীরে থাবার চিহ্ন দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না এ কার কীর্তি। তবুও নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ। 

ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে উধাও হয় দুই বাঘিনী। গলায় পরানো রেডিও কলারের মাধ্যমে ঝাড়খণ্ডে খোঁজ মেলে একটি বাঘিনীর। অন্যটি পাড়ি দিয়েছিল বাংলায়। সেই এখনও বাগে আসেনি। 

আরও পড়ুন- জাল পাসপোর্টের কাজ ছাড়তে বলেছিলেন মা, পাত্তাই দেননি মনোজ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget