এক্সপ্লোর

Manoj Gupta: জাল পাসপোর্টের কাজ ছাড়তে বলেছিলেন মা, পাত্তাই দেননি মনোজ

Fake Passport: উত্তর ২৪ পরগনার যে বাড়িতে মনোজ গা-ঢাকা দিয়েছিলেন সেখানে ছিলেন না বাড়ির মালিক। ওই বাড়ির এক মহিলা ভাড়াটের কাছে আশ্রয় চান তিনি। মহিলার দাবি তিনি মনোজকে চেনেনই না।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন অন্যতম মাথা মনোজ গুপ্ত। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি, জানিয়েছেন ধৃতের মা। ছেলে যে বেআইনি কাজ করে, তা শুনেছিলেন আশপাশ থেকে। বারংবার এই কাজ ছেড়ে বাবার দোকান দেখার কথাও বলতেন ছেলেকে। তবে কোনও কথাতেই পাত্ত দেননি মনোজ গুপ্ত। বরং বন্ধুবান্ধবের নিয়ে চালিয়ে যাচ্ছিলেন জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ। তবে ছেলেকে বাড়িতে কোনওদিনই এসব কাজ করতে দেননি বলেই জানিয়েছেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত মনোজের মা। লালবাজার গোয়েন্দা সূত্রে খবর, জাল পাসপোর্ট চক্রের কিংপিন এই মনোজ গুপ্ত। এর আগে যখন বেহালার শীলপাড়ায় তাঁর বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে যায় তখন পলাতক ছিলেন তিনি। বাড়িতে, তাঁর ঘরে তল্লাশি চালিয়েও বিশেষ কিছু তখন উদ্ধার করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন চত্বর থেকে মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। 

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধরপাকড় শুরু হতেই বেহালার শীলপাড়ার বাড়ি ছেড়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিলেন মনোজ গুপ্ত। চাঁদপাড়ার ঢাকুরিয়ায় বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে মনোজকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি মালিক থাকেন না। ওই বাড়ির ভাড়াটে এক মহিলার কাছে আশ্রয় নেন মনোজ। মহিলার দাবি, মনোজকে তিনি চেনেন না। তাঁর ভাইয়ের সূত্র ধরে ২ দিন আগে এসেছিলেন মনোজ। বাড়িতে অশান্তির কথা বলে আশ্রয় চান। 

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই নিয়ে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে যে ৬ জনকে ধরা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন দীপঙ্কর দাস যিনি কাজ করতেন মনোজেরই সংস্থায়। পুলিশ সূত্রে খবর, বেহালার শীলপাড়ার বাসিন্দা মনোজ সখেরবাজারে ট্রাভেল এজেন্সির অফিস খুলে জাল নথি দিয়ে পাসপোর্ট বানাতেন। তার জন্য মোটা টাকাও নিতেন মনোজ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরেক ধৃত পর্ণশ্রীর বাসিন্দা দীপঙ্কর দাস মনোজের অফিসেই ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতেন। 

মনোজ গুপ্ত বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রেখে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করতেন। কাদের জাল পাসপোর্ট তৈরি হবে, কোন ভুয়ো নিথির বিনিময়ে, কত টাকার রফায় জাল পাসপোর্ট তৈরি করা হবে, সবটাই নখদর্পণে থাকত এই মনোজের। লালবাজারের গোয়েন্দা সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতি করার ব্যাপারে এই মনোজ একজন কিংপিন। 

আরও পড়ুন- দিল্লিতে ধৃত বাংলাদেশি নাগরিকদের বাংলা-যোগ, আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা 

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget