এক্সপ্লোর

Partha Chatterjee: ‘আজমল কসাবেরও বিচার হয়েছিল,’ আদালতে সিবিআই-কে নিশানা পার্থর আইনজীবীর

SSC Scam: বৃহস্পতিবার ফের আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে পার্থর।আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

কলকাতা: ২৬/১১ মুম্বই হামলার পর আজমল কসাবের বিচার হয় (Ajmal Kasab)। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় সেও। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে তদন্তের গতিপ্রকৃতি যা, তাতে আদালতে তীব্র অসন্তোষ জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের (TMC) প্রাক্তন মহাসচিবের আইনজীবী (SSC Recruitment Scam)। 

বৃহস্পতিবার ফের আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে পার্থর

বৃহস্পতিবার ফের আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে পার্থর।আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। অর্থাৎ বড়দিন এবং নববর্ষ, জেলেই কাটবে তাঁর। তার আগে আদালতে সওয়াল-জবাব চলাকালীনই পরিস্থিতি তেতে ওঠে। আর সেখানেই সিবিআই-এর সমালোচনা করতে গিয়ে আজমল কসাবের প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী। 

এ দিন আদালতে আইনজীবী বলেন, "বার বার ষড়ষন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। কিন্তু তা নিয়ে কোনও বিশদ তথ্য দেওয়া হচ্ছে না। বিশদ তথ্য দিলে তবে তো বলতে পারব, আমি (পার্থ চট্টোপাধ্যায়) এটা করিনি! আজমল কসাবেরও বিচার হয়, তার পর ফাঁসি দেওয়া হয়। কিন্তু আমাকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না!"

আরও পড়ুন: Mamata Banerjee: ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা

পার্থর জামিনের বিরোধিতা করে এর পাল্টা যুক্তি দেন সিবিআই-এর আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, "মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে, সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক।"

পার্থর হয়ে সওয়াল করতে গিয়ে কসাবের উল্লেখ আইনজীবীর

সিবিআই-এর সমালোচনা করতে গিয়ে এর পর বগটুইকাণ্ডের প্রসঙ্গ তুলে আনেন পার্থর আইনজীবী। তিনি বলেন, "বৃহত্তর ষড়যন্ত্রের মানে কী, আমরা জানি না। তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের ত্বত্ত্বে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে।" তাতে বিচারক বলেন, "একটি ঘটনার জন্য গোটা প্রতিষ্ঠানকে দোষারোপ করা ঠিক নয়।" সওয়াল জবাব শেষে, ধৃতদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI, আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এ দিন এমন অভিযোগ তোলেন পার্থর আইনজীবী। এর পাল্টা, 'আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি,' পাল্টা সওয়াল করেন CBI-এর আইনজীবী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget