এক্সপ্লোর

CPM Attacked: সিপিএম-এর প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারকে মারধরের অভিযোগ জয়নগরে

Ex CPM MLA Assaulted:জয়নগরে সিপিএম-এর প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারকে মারধরের অভিযোগে হইচই এলাকায়। সন্দেহের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে (Jaynagar) সিপিএম-এর প্রাক্তন বিধায়ক (Ex CPM MLA Allegedly Assaulted) রামশঙ্কর হালদারকে (Ram Shankar Haldar) মারধরের অভিযোগে হইচই এলাকায়। সন্দেহের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। প্রতিবাদে ঘটনাস্থলে মিছিল করে গেলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও কান্তি গঙ্গোপাধ্যায়। 

কী ঘটেছে?
এদিন বকুলতলা থানা এলাকায় ঘটনাটি ঘটে। প্রাক্তন বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর পরই বামফ্রন্টের একাধিক নেতা সেখানে পৌঁছে যান। একেবারে মঞ্চ তৈরি করে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী ও কান্তি গঙ্গোপাধ্যায়। অপরাধীদের গ্রেফতারির দাবির পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলেও জানান তাঁরা। সঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট দাবি, 'প্রশাসনের মদত না থাকলে এক জন প্রাক্তন বিধায়ককে পুলিশের সামনে এভাবে মারা যায় না। সাগরদিঘি উপনির্বাচনের পর তৃণমূল মরিয়া। হিংসাত্মক পথে যাওয়ার চেষ্টা করছে।' রীতিমতো ক্ষুব্ধ শোনায় সুজন চক্রবর্তীকেও। তিনি বলেন, ''তৃণমূল আতঙ্কিত। ওখানে এলাকায় আমাদের কর্মিসভা হচ্ছে। ব্যাপক অংশের লোক আসছে দেখে ওরা ভয় পাচ্ছে। ইতিমধ্যে রামশঙ্কর হালদারকে মারধর করা হয়েছে। সাগরদিঘি উপনির্বাচনের পর মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। ...কী চাইছে পুলিশ? চটিচাটা পুলিশ?মানুষের ট্যাক্সের টাকায় মাইনে নেবে, আর তৃণমূলের দালালি করবে? আসলে তৃণমূলের ভিত কেঁপে গিয়েছে।'

 আগেও আক্রান্ত প্রাক্তন বাম বিধায়ক...
সালটা ২০২১। অক্টোবর মাস। উপনির্বাচন চলার মধ্যেই খড়দায় আক্রান্ত হয়েছিলেন সিপিএম (CPM) নেতা ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। পার্টি অফিসের কাছেই তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল ইট। ঘাড়ে গুরুতর  আঘাত পান তিনি। সকাল তখন প্রায় ১০টা। ততক্ষণে তিন ঘণ্টা ভোটও হয়ে গিয়েছিল। দলীয় প্রার্থী দেবজ্যোতি দাসকে নিয়ে রহড়ায় সিপিএমের পার্টি অফিসে যাচ্ছিলেন দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। অভিযোগ, পার্টি অফিসে ঢোকার মুখেই তাঁকে লক্ষ্য করে কেউ ইট ছোঁড়ে। এ রাজ্যের পাশাপাশি হালেই ত্রিপুরায় বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে ত্রিপুরা (Tripura)। ফলপ্রকাশের দিন রাত থেকেই আক্রান্ত সিপিএম-বিজেপির সমর্থকরা (CPM-BJP)। সিপাহিজলার বিশালগড়ে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে (BJP Worker attacked) দিয়ে আঘাতের অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে (CPM)। পাল্টা বিশালগড়েক অরবিন্দ নগরে (Arabinda nagar) সিপিএম সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধেও।

আরও পড়ুন:এসএসসি-র গ্রুপ সি নিয়োগে ভয়াবহ দুর্নীতি! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ

সেরা শিরোনাম

Bayron Biswas: অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, 'খোঁজ নেব, আরোগ্য কামনা করছি', জানালেন মুখ্যমন্ত্রী, অধীর বলছেন...
অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, 'খোঁজ নেব, আরোগ্য কামনা করছি', জানালেন মুখ্যমন্ত্রী, অধীর বলছেন...
West Bengal News Live Updates: 'মমতার পা ভাঙেনি, রিপোর্টে ফ্র্যাকচারের প্রমাণ নেই, পরে ব্যবস্থা নেওয়া হবে', বললেন শুভেন্দু অধিকারী
'মমতার পা ভাঙেনি, রিপোর্টে ফ্র্যাকচারের প্রমাণ নেই, পরে ব্যবস্থা নেওয়া হবে', বললেন শুভেন্দু অধিকারী
Bayron Biswas Burnt at Home: বাড়িতে অগ্নিদগ্ধ ঋতব্রত-তৃণমূলের বিধায়ক বায়রন বিশ্বাস, অবস্থা কতটা গুরুতর? এখন কেমন আছেন?
বাড়িতে অগ্নিদগ্ধ ঋতব্রত-তৃণমূলের বিধায়ক বায়রন বিশ্বাস, অবস্থা কতটা গুরুতর? এখন কেমন আছেন?
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আঁচ এরাজ্যেও, দিলীপ ঘোষ বললেন ...
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আঁচ এরাজ্যেও, দিলীপ ঘোষ বললেন ...

ভিডিও

Fire Audit: ডিসান হাসপাতালের ফায়ার অডিট দমকলের
Weather Updates: কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Violence Erupt in SFI Meeting | বিরাটিতে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
Rahul Gandhi: 'সত্যাগ্রহ' নামে ওয়েবসাইট চালু করছি, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget