এক্সপ্লোর

Job Scam: 'অত্যন্ত উপযুক্ত',এসএসসি মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly on SSC Scam Case:'রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয়। আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাব। তবে খুব উপযুক্ত রায় হয়েছে', প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

কলকাতা: 'অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে',এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly On  SSC Scam Verdict)। একসময়ে এই মামলায় তাঁর একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোচনা-আলোড়ন তৈরি করেছিল। এখন তিনি বিচারপ্রক্রিয়া থেকে অনেক দূরে, রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। তার মধ্যে সাংবাদিক বৈঠকে বললেন, 'রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয়। আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাব। তবে খুব উপযুক্ত রায় হয়েছে।' সঙ্গে আরও সংযোজন, 'জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে।'

কী বললেন?
'আমার যে খুব আনন্দ হচ্ছে, তা নয়... আজ আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গিয়েছে। আমার হাতেও ধরা পড়েছে যখন আদালতে বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গিয়েছে। অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে', প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন প্রাক্তন বিচারপতি। তাঁর মতে, 'ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে। যতটা আমি হতে পারিনি, ডিভিশন বেঞ্চ সব দিক বিচার করে কাঠিন্য বজায় রেখে একটা রায় দিয়েছে। এতে আমি আনন্দিত। তবে আজ আনন্দ প্রকাশের দিন নয়। কারণ এই জোচ্চরদের অধীনে আর আমরা থাকতে চাই না।' তবে এখানে যে তাঁর ব্যক্তিগত স্বস্তি বা অস্বস্তির কোনও জায়গা নেই, এটিও স্পষ্ট করে দেন প্রাক্তন বিচারপতি। এটি যে তাঁর কোনও ব্যক্তিগত বিষয় ছিল না সেটি মনে করিয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, 'আমার খারাপ লাগা রয়েছে যে দীর্ঘ দিন ধরে বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে রাখা হল।'
রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে একই সঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্যের বর্তমান শাসকদলের তীব্র সমালোচনাও শোনা যায় তাঁর মুখে। বলেন,  'হিন্দু-মুসলিম সকলকে ঠকিয়েছিলেন। সকলের মুখ্যমন্ত্রীকে বর্জন করা উচিত। মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরিপ্রার্থীদের ঠকিয়েছিলেন।' লজ্জা থাকলে এর সঙ্গে জড়িতরা যেন পদত্যাগ করেন, এই কথাও বলতে শোনা যায় তাঁকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, 'আমাকে তো আহ্বান করেছিলেন, জজিয়তি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আমি তো এসেছি। তাঁদের তো আর টিকি দেখতে পাচ্ছি না। তাঁরা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন। দেখা যাক, তাঁকে সিবিআই গ্রেফতার করে নাকি করে না।' 

 

আরও পড়ুন:যোগ্যতার নিরিখে যাদের চাকরি হয়েছিল, তাদের চাকরির সুযোগ রইল, কীভাবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget