এক্সপ্লোর

SSC Recruitment Scam : যোগ্য প্রার্থী যাঁদের চাকরি গেল, তাঁদের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে?

SSC Recruitment Scam Breaking: আদালতের নির্দেশ অনুসারে, যে ২৩ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাঁদের ওএমআর শিট আবার মূল্যায়ণ হবে। 

সৌভিক মজুমদার, অতনু হালদার, কলকাতা : ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা রাজ্যের। বহু প্রতীক্ষিত এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করল আদালত।  ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের মাধ্যমে স্কুলে নিয়োগ সম্পূর্ণ অবৈধ,জানিয়ে দিল আদালত। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের নিয়োগ সম্পূর্ণ অবৈধ, জানাল আদালত। কিন্তু অনেকেরই প্রশ্ন , তাহলে যাঁরা যোগ্য ক্যান্ডিডেট, তাঁদের কি আর চাকরি পাওয়ার কোনও সুযোগ রইল না ? আদালতের নির্দেশ অনুসারে, যে ২৩ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাঁদের ওএমআর শিট আবার মূল্যায়ণ হবে। অন্যদিক থেকে দেখতে গেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অতীতের রায়গুলিকেই মান্যতা দিল হাইকোর্ট । 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গাজিয়াবাদে নাইসার এক আধিকারিক পঙ্কজ বনসলের বাড়িতে হানা দেয় সিবিআই । এই নাইসাই গ্রুপ সি নিয়োগে ওএমআর শিট তৈরি করেছিল। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে  গাজিয়াবাদে এই নিলাদ্রির বাড়ি থেকে উদ্ধার হয় ৩ টি হার্ড ডিস্ক, যাতে ওএমআর শিটের স্ক্যানড কপি ছিল। সেখানে প্রায় ৫০ লক্ষ পাতার স্ক্যান করা কপি ছিল ওএমআর -এর। 

নতুন করে মেধাতালিকা প্রকাশের জন্য পুর্নমূল্যায়ণের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নাইসার OMR শিটের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে SSC-র নম্বর। OMR শিটের নম্বরের সঙ্গে যোগ হবে অ্যাকাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর। এরপর প্রকাশ হবে নতুন প্যানেল। নতুন প্যানেলে নাম থাকা চাকরিপ্রাপকদের নতুন করে দেওয়া হবে নিয়োগপত্র। OMR শিটের পুর্নমূল্যায়নের জন্য ওপেন টেন্ডার ডাকবে SSC। সেখানে উল্লেখ করতে হবে যোগ্যতা, অন্যান্য নিয়ম ও শর্তাবলীর। পুর্নমূল্যায়নের পর অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে।  

ইতিমধ্যেই আদালতের নির্দেশ, এসএসসিকে ২০১৬ র সেই ওএমআর শিটগুলি আপলোড করতে হবে। টেন্ডার ডেকে সেই ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ফের মূল্যায়ন করতে কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। সেটা নাইসা  নয়।  তাদের মূল্যায়নের ভিত্তিতে একেবারে নতুন করে প্যানেল তৈরি হবে। তার সঙ্গে যোগ করা হবে মৌখিক পরীক্ষার নম্বর। তার ভিত্তিতে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা তৈরি হবে। তারপরই  যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার সুযোগ পাবেন। 

হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে তারা। ২৮১ পাতার নির্দেশে রয়েছে ৩৭০টি অনুচ্ছেদ। সেই নির্দেশ সামনে এলে আরও পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার হয়ে যাবে। 

SSC-র গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে ওই মামলাগুলির শুনানি শুরু হয় বিশেষ বেঞ্চে। প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা এই মামলার শুনানি হয়েছে। তারপরেই এই 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget