এক্সপ্লোর

Chinpai Agitation: দুই স্টেশনের মাঝে আয়োজিত মেলায় স্টপেজ দেয়নি ট্রেন, রাগে ভাঙচুর যাত্রীদের

Birbhum News: আলম বাবার মেলার মাঠে দাঁড়ায়নি ট্রেন। এই রাগে পাথর ছুঁড়ে ইঞ্জিন সহ ট্রেনের একাধিক কামরার কাঁচ ভাঙল যাত্রীদের একাংশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের চিনপাই স্টেশনে।

ভাস্কর মুখোপাধ্যায় ও আরিত্রিক ভট্টাচার্য, দুবরাজপুর: দুই স্টেশনের মাঝে আয়োজিত মেলায় স্টপেজ দেয়নি ট্রেন। সেই রাগে ট্রেন ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার চিনপাই স্টেশনে(Chinpai Agitation)। দুবরাজপুরের আলম বাবার মেলায় ট্রেন না দাঁড়ানোর জন্য ট্রেনে ভাঙচুর চালায় ট্রেনে থাকা যাত্রীদের একাংশ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়াল চিনপাই রেল স্টেশনে। 

আরও পড়ুন: Burdwan News: ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে বেধড়ক মারধর, তীব্র উত্তেজনা বর্ধমানে

এপ্রসঙ্গে ট্রেনে থাকা যাত্রীরা জানান, প্রত্যেক বছর এই সময় চিনপাই এবং দুবরাজপুর রেল স্টেশনের মাঝের মাঠে আলম বাবার মেলা হয়। তাই এই দুই স্টেশনের মাঝে মেলার জায়গায় লোকাল ট্রেনগুলি স্টপেজ দেয়। যাতে মেলা দেখতে আসা যাত্রীরা সেখানে নামতে বা উঠতে পারেন। কিন্তু, এই বছর সাঁইথিয়া-অন্ডাল লোকাল ট্রেনটি সেই জায়গায় দাঁড়ায়নি। মেলার মাঠ পেরিয়ে চিনপাই স্টেশনে গিয়ে দাঁড়ানোর পর যাত্রীরা ট্রেনে ভাঙচুর চালান। পাথর ছুঁড়ে অনেকগুলি কামরার কাঁচ ভেঙে দেওয়া হয়। পরে সদাইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে যে, যাত্রী বিক্ষোভের কারণে ০৩৫৭৯ অন্ডাল-সাঁইথিয়া লোকাল ট্রেনটি চিনপাই স্টেশনে দুপুর তিনটে ১ মিনিট থেকে তিনটে ৫০ মিনিট পর্যন্ত আটকে ছিল। যাত্রীরা দুবরাজপুর ও চিনপাই স্টেশনের মাঝে হওয়া আলম বাবার মেলায় ট্রেন দাঁড় করানোর দাবি করছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে আরপিএফ ও জিআরপির আধিকারিকরা গিয়ে কথা বলেন। আলোচনার পর সমস্ত যাত্রীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত হতেই ফের ট্রেন চালু হয়।  

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দুবরাজপুর ও চিনপাই স্টেশনের মাঝে থাকা একটি মাঠে এই সময়ে আলম বাবার মেলার আয়োজন হয়ে থাকে। যাতে যোগ দেওয়ার জন্য বীরভূমের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি জেলার লোক আসেন। তাঁদের পক্ষে ট্রেনে যাতায়াত করাটাই সুবিধার হয়। এবছর মেলার মাঠের কাছে ট্রেনটি না দাঁড়ানোয় অনেক মানুষকে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। তার জেরেই বিক্ষোভ হয় শুক্রবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Post Poll Violence: 'BJP করলে এই এলাকায় অটো চালানো যাবে না..', ভোট পরবর্তী হিংসা অব্যাহত শাসনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: পশ্চিমবঙ্গে এখন ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা
পশ্চিমবঙ্গে এখন ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা
Sougata Roy:
"কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! গাড়িতে উঠতেই ডিম ছুড়ল..", বিক্ষোভের মুখে পড়ে কী প্রতিক্রিয়া সৌগতর ?
Triamool Congress: তৃণমূলের যুবনেতা বনিকে কোমরে দড়ি পড়িয়ে ঘোরাল পুলিশ
Triamool Congress: তৃণমূলের যুবনেতা বনিকে কোমরে দড়ি পড়িয়ে ঘোরাল পুলিশ
News Live Updates: দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে শুরু আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget