এক্সপ্লোর

Exclusive: মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি: পার্থ চট্টোপাধ্যায়

মমতার নেতৃত্ব নিয়ে এবিপি আনন্দকে পার্থ চট্টোপাধ্যায় বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন, দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, বলতে পারছি না।’

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দল নিয়ে এবিপি আনন্দে (ABP Ananda) বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ‘আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।’ এবিপি আনন্দকে এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, 'আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না।কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।’ তাহলে কি নাম না করেই কুণাল ঘোষকে বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়? মন্তব্যে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। 

গতকালই পার্থকে 'ছেঁটে' তৃণমূলের শৃঙ্খলা কমিটির মাথায় বসানো হয় সুব্রত বক্সিকে। তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির (TMC Disciplinary Committee) চেয়ারম্যান হন সুব্রত বক্সি (Subrata Bakshi)। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে একগুচ্ছ নয়া বিধি-নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। 

তৃণমূলের নয়াভবনে বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠক বসে। তাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই শৃঙ্খলাকমিটির মাথায় রদবদল করা হয়।  একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে, তাঁকে না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির কোনও বৈঠক করা যাবে না। মমতা নিজে এই নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। 

উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বলেন, ‘অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতাকে (Mamata Banerjee) সামনে রেখে তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের মুখ্যমন্ত্রী। কে মুখ্যমন্ত্রী হবেন, এই মুহূর্তে তা ভাবতেই পারছি না। অভিষেক তো বলেছে, ২০ বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না।’

সম্প্রতি তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ নেটমাধ্যমে লম্বা পোস্ট করে  জানান, মমতার পর বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অভিষেক। কুণাল লেখেন, 'তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক।' এই ঘটনার একদিন পরেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন, আরামবাগের তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Poddar)। 

লেখেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়ে তদ্বির করতে দেখা গেল তিনি জানিয়েছেন, ২০২৪ সালে মমতাকে সঙ্ঘ মনোনীত রাষ্ট্রপতির থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখতে চান। বাংলায় তাঁর শূন্যস্থান পূরণ করতে দেখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee), যেখানে 'বিজেপি-র গোবর্ধন' জগদীপ ধনকড়ের থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। 

এদিন এ প্রসঙ্গেও মন্তব্য করেন পার্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে এবিপি আনন্দকে পার্থ চট্টোপাধ্যায় বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন, দীর্ঘদিনের ইতিহাস তৈরি করবেন। মমতার পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, বলতে পারছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget