এক্সপ্লোর

Birbhum Bomb Blast: দুবরাজপুরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এবার নানুরে উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা

Nanur Bomb Blast:

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দুবরাজপুরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এবার নানুরে উদ্ধার এক ডজনেরও বেশি তাজা বোমা।  গতকাল রাতে যজ্ঞিনগর গ্রামে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ।  মাঠের ধারে মাটিতে পোঁতা ছিল জারিকেন ভর্তি বোমা। ১২-১৩টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। খবর দেওয়া হয়েছে সিআইডি-র বম্ব স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা মজুত করা হচ্ছে বলে স্থানীয়দের আশঙ্কা 

রাজ্যের অন্যত্রও বাজি উদ্ধার 

নদিয়ার কৃষ্ণনগর থেকে আড়াই কুইন্টাল বাজি উদ্ধার করল পুলিশ। রাতে অভিযান চালিয়ে কালীনগরের একটি গুদাম থেকে বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। গুদাম মালিকের সন্ধান চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এগরাকাণ্ডের পর দিনকয়েক আগে নবদ্বীপে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করে। ২ বাজি ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের পর এবার উত্তর ২৪ পরগনা। একইদিনে দত্তপুকুর, বেলঘরিয়া ও রহড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি বাজি। একাধিক গুদামে তল্লাশি চালিয়ে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। বেআইনি বাজি মজুতের অভিযোগে জাকির হোসেনকে নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গুদামের মালিক পলাতক। বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকেও ৩০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। রহড়ার বলাগড় রায়পাড়াতেও অভিযান চালায় পুলিশ। প্রায় ৫০০ কেজি বেআইনি বাজি উদ্ধার। গ্রেফতার ২ বাজি ব্যবসায়ী 

এবার মালদার ইংরেজবাজারে বাজির বলি দুই। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকান। আজ সকাল ৬টা নাগাদ সেই বাজির দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় ২ জনের। দোকানের শাটার ভেঙে একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মীও। ইংরেজবাজারে পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়।  পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান  কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুরসভার বাজারে এই বাজির দোকানের আইনি বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এগরা থেকে শুরু করে বজবজ, ইংরেজবাজার। ৭ দিনের মধ্যে রাজ্যে বিস্ফোরণে প্রাণ গেল ১৬ জনের। 

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget