এক্সপ্লোর

Terrorist in Kolkata: পেন ড্রাইভে বিপজ্জনক তথ্য! কাদের ছবি STF-এর হাতে?

Kolkata Police: ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ফের হেফাজতে পেল কলকাতা পুলিশের এসটিএফ।


আবির দত্ত, কলকাতা: ধৃত সন্দেহভাজন জঙ্গি আব্দুল রাকিব কুরেশিকে জেরা করে তদন্তকারীদের হাতে এল বিস্ফোরক তথ্য।

কী তথ্য:
কলকাতা পুলিশের এসটিএফের দাবি, পেন ড্রাইভে এমন কিছু তথ্য মিলেছে, যা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারে। পেন ড্রাইভ থেকে কয়েকজন ব্যক্তিত্বের ছবিও পাওয়া গেছে। বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের, দাবি এসটিএফের। ব্যাঙ্কশাল আদালতে দাবি সরকারি আইনজীবীর। ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ফের হেফাজতে পেল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করে এসটিএফ। ধৃতকে জেরা করে জঙ্গি মডিউলের শিকড়ে যেতে চায় এসটিএফ। 

কলকাতা থেকে ধরা হয়েছিল সন্দেহভাজন ২ IS জঙ্গিকে। তাদের জেরা করেই মধ্যপ্রদেশ থেকে ধরা হয়েছে আরও এক সন্দেহভাদন জঙ্গিকে। তাদের জেরা করে বিস্ফোরক তথ্য মিলেছিল। মিলেছিল পাকিস্তান-যোগও। এসটিএফ জানিয়েছিল, ধৃতদের সঙ্গে পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সোশ্যাল মিডিয়ায় সাঙ্কেতিক ভাষায় কথা বলত তারা। ধৃত সাদ্দাম পাসপোর্টও বানিয়েছিল। খোঁজ মিলেছিল যে সাদ্দাম ও তার সঙ্গী অস্ত্র জোগাড় করেছিল। সেটা কেন করেছিল সেটাই খোঁজ করছিলেন তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি,  চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি আবদুল রকিব কুরেশি। সেখানে বসেই সংগঠন বাড়ানো এবং কোথায় নাশকতা চালানো হবে, তা স্থির করা হবে বলে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ বড়সড় নাশকতা করার পথেই চলছিল সন্দেহভাজন জঙ্গিরা, তদন্ত বলছে এমনটাই। 

আরও সূত্র:
কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে দাবি, এর আগে দুবার গ্রেফতার হয় সন্দেহভাজন জঙ্গি আব্দুল রকিব কুরেশি। ২০০৯ সালে খুনের চেষ্টা ও ২০১৪ সালে আদালত চত্বরে তালিবানের হয়ে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ সংগঠন SIMI-র প্রাক্তন সদস্য কুরেশির বিরুদ্ধে। ২০১৯ সালে কুরেশি জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর, সোশাল মিডিয়ায় সক্রিয় হয় সে। সোশাল মিডিয়ার মাধ্যমে সন্দেহভাজন IS জঙ্গি সাদ্দামের সঙ্গে পরিচয় হয়।  চলতি মাসেই বিহার বা দিল্লিতে দেখা করার পরিকল্পনা ছিল কুরেশি এবং সাদ্দামের। ধৃতদের জেরা করে এসটিএফের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন, IS-এর হয়ে ধৃতদের হ্যান্ডলার কে ছিল? টাকার জোগান কোথা থেকে আসত? জঙ্গিদের জাল আর কোথায় কোথায় ছড়িয়েছে? 

IS-এর হয়ে ধৃতদের হ্যান্ডলার কে ছিল? টাকার জোগান কোথা থেকে আসত?  জঙ্গিদের জাল আর কোথায় কোথায় ছড়িয়েছে? গোয়েন্দারা জানার চেষ্টা করছেন এই প্রশ্নগুলির উত্তর। 

আরও পড়ুন: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kolkata: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget