এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতা-পুলিশ গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে' ট্যুইটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

গরু পাচার মামলায় জেলে বন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারের টাকা কার কার কাছে কীভাবে পৌঁছেছে, তার তদন্ত করছে সিবিআই এবং ইডি।

কলকাতা: গরু পাচার নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে করে তিনি দাবি করেছেন, মমতা (Mamata Banerjee)-পুলিশ গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে। এনিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও (TMC)।

গরু পাচার (Cow Smuggling) মামলায় জেলে বন্দি বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারের টাকা কার কার কাছে কীভাবে পৌঁছেছে, তার তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)। এই প্রেক্ষাপটে সেই গরু পাচার নিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি ট্য়ুইট করে দাবি করেছেন

মমতা (Mamata Banerjee)-পুলিশ রাজ্য সড়ক ও আসানসোল-রানিগঞ্জ-বাঁকুড়া সার্কিটের জেলা সড়ক দিয়ে গরু পাচারের ব্যবস্থা করে দিচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে, নিউ এগারা গ্রামের বাসিন্দারা, বিহারের নম্বরপ্লেট এবং RJD প্রতীক লাগানো দুটি গাড়ি ধরেছেন। 

ট্যুইটের সঙ্গে এই ভিডিওটিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। যদিও, তাঁর অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডিসেম্বর-হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের শেষ নেই। এমাসের ১২, ১৪ এবং ২১ তারিখের কথা উল্লেখ করে, সেদিকে নজর রাখার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে কৌতুহলের পারদ সপ্তমে চড়িয়েছেন তিনি। তার মধ্যে এবার নতুন মাত্রা যোগ করল গরু পাচার নিয়ে তাঁর তোলা অভিযোগ। 

অন্যদিকে নন্দীগ্রামের গোকুলনগরে শুভেন্দু অধিকারী। সোনাচূড়ায় কুণাল ঘোষ। জোড়া কর্মসূচি ঘিরে তেতে উঠল রবিবাসরীয় রাজনীতি! বিজেপির বাড়িতে ঢুকে ভোট আনতে হবে। দলীয় কর্মীদের বার্তা দিলেন কুণাল ঘোষ! নন্দীগ্রামে পঞ্চায়েতে ভোটে জিতবে বিজেপিই। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 

সামনে পঞ্চায়েতের যুদ্ধ! তার আগে তেতে উঠছে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম!
রবিবার শুভেন্দু অধিকারী যখন গোকুলনগরে, তখন কুণাল ঘোষ জনসংযোগ সারলেন সোনাচূড়ায়!আর তাঁদের চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ ঘিরেই ফের তেতে উঠল নন্দীগ্রামের মাটি।

পঞ্চায়েত নির্বাচনের আগে, পরস্পরের গড়ে ঢুকে হুঙ্কার দিতে ছাড়ছেন না নেতারা ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিন অভিষেকের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দুও।

সেই মেগা ডুয়েলের পরে এবার সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হাজরায় সভা করবেন বিরোধী দলনেতা। পাল্টা কাঁথিতে অধিকারী পরিবারের শান্তিকুঞ্জের দিকে মিছিলের হুঁশিয়ারি দিতে ছাড়েননি কুণাল ঘোষও।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget