এক্সপ্লোর

TET 2022: রবিবার বাড়তি বাস-ট্রেন-মেট্রো,TET পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ ব্যবস্থা

Primary TET 2022: রবিবার পরীক্ষার আগে অতিরিক্ত ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

TET 2022: প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022) অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, রবিবার। পরিচালনায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যজুড়ে ১৪৫৩ কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধের জন্য অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের মাধ্যমে। রবিবার রাস্তাঘাটে পরিষেবা সাবলীল রাখার জন্য এবং পরীক্ষার্থীরা যাতে কোনও রকম সমস্যায় না পড়েন তার জন্য খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই রবিবার চলবে লোকাল ট্রেন। এর পাশাপাশি রবিবার পরীক্ষার আগে অতিরিক্ত ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

 

টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে

  • পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
  • পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে। 
  • পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। 

আগামী ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

আরও পড়ুন- 'NOC দিতে বেসরকারি কলেজ প্রতি ৬-৮ লক্ষ টাকা নিয়েছেন পার্থ', নিয়োগ 'দুর্নীতি'-র চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget