এক্সপ্লোর

Fake Document Case: নুরুল হক এখন নারায়ণ অধিকারী ! নাম ভাঁড়িয়ে, পরিচয় গোপন করে বহাল তবিয়তে বাংলার মাটিতে বাস বাংলাদেশি অনুপ্রবেশকারীর

Fake Documents: সীমান্ত দিয়ে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ এবং তারপর অনুপ্রবেশকারীরা এদেশেরই নাগরিক হয়ে বসবাস শুরু করছেন, সেটাও দীর্ঘদিন ধরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছেন নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে তাঁর জন্য বানানো হয়েছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। ভারতে এসে নাম ভাঁড়িয়ে বহু বছর ধরে দত্তপুকুরের কাজিপাড়ায় বসবাস করছিলেন বাংলাদেশের নুরুল হক। অন্যদিকে দত্তপুকুর থেকে গ্রেফতার হয়েছেন আরেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রফিকুল ইসলাম। ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে থাকছিলেন রফিকুল। তাঁর বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। 

এই রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কীভাবে তাঁদের জন্য জাল নথি তৈরি করা হয়েছিল, কারা এই কাজে সাহায্য করেছিলেন, সেইসব জানার চেষ্টা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত ২ অনুপ্রবেশকারীকে। জানা গিয়েছে, সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিল নুরুল হক। আজ দুই ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত দিয়ে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ এবং তারপর অনুপ্রবেশকারীরা এদেশেরই নাগরিক হয়ে বসবাস শুরু করছেন, সেটাও দীর্ঘদিন ধরে। এতদিন ধরে কেউ কিছুই টের পায়নি? উঠছে প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্নের মুখে রাজ্যের এবং সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থাও। দত্তপুকুর থানা এলাকা থেকেই রফিকুল ইসলাম এবং নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। আর কোনও অনুপ্রবেশকারী এই এলাকায় নাম ভাঁড়িয়ে, পরিচয় গোপন করে বসবাস করছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

বারাসাতের নবপল্লী থেকে জাল নথি চক্রের অন্যতম মূল পাণ্ডা সমীর দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গিয়েছে, কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দ্রুত নথি তৈরি করা হতো। প্রথমে একটি ভোটার কার্ড নিয়ে সেখানে আসল ছবির জায়গায় বসানো হতো বাংলাদেশি অনুপ্রবেশকারীর ছবি। এই ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে তৈরি হতো আসল আধার কার্ড। তারপর আবার ওই আসল আধার কার্ডের সাহায্যে তৈরি করা হতো সঠিক ভোটার কার্ড, প্যান কার্ড এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাকাপাকি ভাবে ভারতের বাসিন্দা তৈরি করে দেওয়ার কাজ সম্পন্ন হতো। সমীর দাসের পাশাপাশি তাঁর দুই সহযোগী কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। আরও এক পলাতক সঙ্গীর খোঁজ চলছে। সমীর দাস গ্রেফতার হওয়ার দিন থেকেই পলাতক রয়েছেন এই ব্যক্তি। 

আরও পড়ুন- ভুয়ো ভোটার কার্ড দিয়ে আসল আধার ! মুদিখানার আড়ালে সমীর দাসের জাল নথির কারবারের রমরমা 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget