এক্সপ্লোর

BJP: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে CBI-এর দ্বারস্থ ভোট-পরবর্তী হিংসায় নিহত BJP কর্মীর পরিবার

এর আগে একাধিকবার নিহত বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশে অভিজিতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। 

সন্দীপ সরকার, প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে এবার সিবিআইয়ের দ্বারস্থ হল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি জানান, হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশের তরফে তাঁদের একজন হোম গার্ড ও একজন সিভিক ভলান্টিয়ার দেওয়া হলেও, আতঙ্ক কাটছে না। সোমবার অভিজিৎ সরকার খুনের মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে। এর আগে একাধিকবার নিহত বিজেপি কর্মীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশে অভিজিতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন। 

এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবার। নিরাপত্তা চেয়ে সিবিআইয়ের দ্বারস্থ হলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। ২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় অভিজিৎকে। 

হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুঠপাটসহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।

পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিশ্বজিৎ। এর পরই ২৭ ফেব্রুয়ারি পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিশ্বজিৎ সরকারের অভিযোগ, নিরাপত্তার জন্য পুলিশকে ২ কনস্টেবল মোতায়েনের জন্য আদালত নির্দেশ দিলেও একজন হোম গার্ড ও একজন সিভিক ভলান্টিয়ার দেওয়া হয়েছে। 

 নিহত বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারের দাদা বলছেন, প্রভাবশালীরা জড়িত রাজ্য সরকার ভয় পাচ্ছে। কনস্টেবল না দিয়ে হোমগার্ড সিভিক দিয়েছে।সাক্ষ্য দিতে হবে। আমরা আতঙ্কে রয়েছি

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দ্বারস্থ হন অভিজিতের দাদা বিশ্বজিৎ। সিবিআই সূত্রে খবর, বিশ্বজিৎ সরকারের অভিযোগ তারা পেয়েছে। আদালত বিষয়টি জানতে চাইলে, রিপোর্ট দেওয়া হবে। 

কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother) হাইকোর্টের (High Court) নির্দেশে পুলিশ পাহারায় এদিন অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা (Sealdah Court) আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যায়।

আদালতে যাওয়ার পথে অসুস্থ অভিজিৎ সরকারের মা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। আর আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময়েই অসুস্থ হয়ে পড়েন নিহত ওই বিজেপি কর্মীর মা।

২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, এদিন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget