এক্সপ্লোর

Nadia Accident: টিউশন থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা, মৃত বাবা ও ছেলে

Nadia Accident: নদিয়ার কল্যাণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হল এক ব্যক্তি ও তাঁর ছেলের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে কল্যাণীর আইটি পার্কের কাছে। মৃতরা উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা।

সুজিত মণ্ডল, কল্যাণী: ছেলেকে টিউশন থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। আচমকা একটি চার চাকার গাড়ি এসে সজোরে ধাক্কা মারে বাইকে (Bike accident)। এর ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আর পরে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ছেলের। বৃহস্পতিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়া (Nadia) জেলার কল্যাণী (Kalyani) এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর আইটি পার্কের (IT park) কাছে। 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ছেলের টিউশন পড়া শেষ হওয়ার পর তাকে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বাইকে করে জেআইএস মোড় থেকে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা ৪৬ বছরের অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকা গাড়ি বুদ্ধ পার্কের দিকে আসছিল। আচমকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অরূপবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। যার জেরে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁর ছেলে আয়নককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেডিক্যাল কলেজ অফ মেডিসিন ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। কিন্তু, সেখানে আসার পরেই চিকিৎসরা আয়নককে মৃত বলে ঘোষণা করে দেন। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: Madhyamik Result 2024: ভোটের মধ্যেই ফলপ্রকাশ, মে মাসেই রেজাল্ট মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের

ইতিমধ্য়ে ঘাতক গাড়িটির সন্ধান শুরু করার পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিছকই দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এদিকে চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে শোকগ্রস্ত প্রত্যক্ষদর্শীরা।

তাঁদের মধ্যে সায়ন দাস নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, জেআইএস মোড়ের দিক থেকে বুদ্ধ পার্কের দিকে ছেলেকে নিয়ে বাইক করে আসছিলেন অরূপ কুমার দাস নামে ওই ব্যক্তি। আচমকা একই দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। এর ফলে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে যায়।

আরও পড়ুন: North 24 Parganas Crime:বৃদ্ধকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গাইঘাটায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget