এক্সপ্লোর

Mamata Banerjee: আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি: মমতা

Netaji Birth Anniversary: 'আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি', নেতাজি জন্মজয়ন্তীতে বার্তা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি', নেতাজি জন্মজয়ন্তীতে বার্তা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee On Netaji Birth Anniversary)। একই সঙ্গে সম্প্রীতির (CM Gives Harmony Message) বার্তাও ফিরে এল তাঁর কথায়। নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) তো বটেই, এদিন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), মোহনদাস করমচাঁদ গাঁধী, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু প্রসঙ্গ ছুঁয়ে মমতা বললেন,'প্রত্যেকের সুর একটাই। ...হাজারটা ফুল নিয়ে যখন মালা তৈরি হয়, তখন মনে থাকে না ওটা হিন্দুর ঘরের ফুল নাকি মুসলমান ঘরের ফুল নাকি শিখের ঘরের ফুল নাকি ক্রিশ্চানের বাড়ির ফুল। ওটা তফশিলির ফুল, ওটা আদিবাসীর ফুল, নাকি মালির ফুল, না পুলিশের ফুল, না হোমগার্ডের ফুল, সে কথাও মনে থাকে না।'

সৌজন্যের বার্তাও...
নেতাজি জন্মজয়ন্তীতেও কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। বলেন, 'জয় হিন্দ স্লোগান কার? বন্দেমাতরম কার? জনগণমন অধিনায়ক জয় হে কার? যাঁদের এত কিছু রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলতে হলে একটু সৌজন্য দেখাতে হয়। এখন যেন কেমন হয়ে গিয়েছে...আরশোলা কামড়ালেও সেন্ট্রাল টিম আসে। কিন্তু উত্তরপ্রদেশে কটি টিম পাঠিয়েছে? ' তৃণমূলনেত্রীর সাফ অভিযোগ, কথায় কথায় বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে। 

আর যা বললেন...
'শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম নেতাজি দিয়েছিলেন। অন্য কেউ দেননি।' নাম না করেই দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষে এর মধ্য়েই রীতিমতো আলোড়ন পড়েছে। তবে এতেই থামেননি তিনি। অভিযোগ করেন, 'নেতাজি যোজনা কমিশন তৈরি করেছিলেন। তুলে দেওয়া হয়েছে।' চাঁচাছোলা সমালোচনার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুরও শোনা গিয়েছে তাঁর কথায়। গত কয়েক সপ্তাহে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে যে ভাবে শাসকদলের নেতা বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তা নিয়ে মুখ্য়মন্ত্রীর বক্তব্য, ' রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়। ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' তবে সেন্ট্রাল টিম নিয়ে নিজের ক্ষোভের কথা চাপা রাখেননি মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সরকারকে। সেই সঙ্গে তাঁর খেদ, 'অতীতে রাজনীতির মধ্যে মাধুর্য থাকত যা এখন আর নেই।'  সব মিলিয়ে নেতাজি জন্মজয়ন্তীতেও চেনা মেজাজেই দেখা গেল তাঁকে।

আরও পড়ুন:বাইশ গজে ব্যাটিং বিক্রম দেখে শুভমনের নতুন নাম দিলেন গাওস্কর

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget