এক্সপ্লোর

Kolkata News: অবশেষে শনাক্ত হল দত্তপুকুরের মুণ্ডহীন দেহাংশ, কোথায় কাটা মাথা? খোঁজে পুলিশ

Duttapukur Mysterious Death: পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরে নৃশংস ভাবে খুন হওয়া ব্যক্তি এক কুখ্যাত দুষ্কৃতী। একাধিক থানায় তাঁর নামে চুরি, ডাকাতির ভুরিভুরি অভিযোগ রয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ৩দিনের মাথায় দত্তপুকুরের মুণ্ডহীন দেহ শনাক্ত হল। জানা গিয়েছে, নিহত ব্যক্তি গাইঘাটার আঙুলকাটার বাসিন্দা। তাঁর নাম হজরত লস্কর। ২ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাতের ট্যাটু, পোশাক দেখে দেহ শনাক্ত করেছে পরিবার। নিহত যুবকের দেহ শনাক্ত করা গেলেও খোঁজ মেলেনি কাটা মাথার। কোথায় এই ব্যক্তির কাটা মুণ্ডু? খোঁজ করছে পুলিশ। কেন খুন করা হয়েছে হজরতকে? তাই নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে। জোরকদমে তদন্ত করছে পুলিশ। 

আজ বারসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে এসে মৃতের পরিবারের লোক দেহ শনাক্ত করেছে। দেহাংশে থাকা পোশাক এবং হাতের ট্যাটু দেখে মৃতের পরিবারের সদস্যরা জানান যে, নিহত ব্যক্তি তাঁদেরই পরিবারের সদস্য হজরত লস্কর। গত ২ তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলেন এই ব্যক্তি। সেদিন সন্ধেবেলা শেষবারের মতো ফোন করেছিলেন। এরপর আর খোঁজ মেলেনি তাঁর। পরিবারের সদস্যরা ২-৩ দিন খোঁজ করার পর, আজ সকালে গাইঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর গাইঘাটা থানার তরফে যোগাযোগ করা হয় দত্তপুকুর থানার সঙ্গে। পরিবারের সদস্যদের পাঠানো হয় দত্তপুকুর থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপর বারসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন দেহ। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তি এক কুখ্যাত দুষ্কৃতী। হজরত লস্করের বিরুদ্ধে ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেটের আওতায় একাধিক থানায় অভিযোগ রয়েছে। বালি, নিশ্চিন্দা, বরানগর, উত্তরপাড়া এইসব এলাকায় চুরি, ডাকাতির অভিযোগ রয়েছে নিহতের নামে। অপরাধমূলক ঘটনার প্রভাব, রেষারেষির জের, নাকি পারিবারিক বিবাদ- কী কারণে নৃশংস ভাবে খুন করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতী হজরত লস্করকে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাঁদের ডাকা হয়েছে বারাসাত হাসপাতালের মর্গে। এরপর পুলিশ সিদ্ধান্ত নেবে পরিবারের হাতে নিহতের দেহাংশ হস্তান্তর করা হবে কিনা। 

দত্তপুকুরে উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গভীর রাতে ভারী ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে খুন করা হয় ওই যুবককে, এমনটাই খবর সূত্রের। খুনের আগে হাত-পা বাঁধা হয়েছিল, খবর সূত্রের। 

আরও পড়ুন- পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত, এরপরে কী পদক্ষেপ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget