এক্সপ্লোর

Swapan Dasgupta : 'বেঙ্গল ইজ ব্যাক উইথ এ ব্যাং', ঘোষণা অর্থমন্ত্রীর; রাজ্যে একাধিক বিনিয়োগ প্রস্তাব : সূত্র

BJP Govt : প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'বাংলা ফিরে এসেছে, দুর্দান্তভাবে ফিরে এসেছে।' তাজ বেঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিল্পক্ষেত্রে রাজ্যের উন্নতি করতে গেলে, সবচেয়ে আগে করতে হবে কলকাতার উন্নয়ন। বললেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য, সঞ্জীব সান্যাল।  

প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। এই প্রেক্ষিতে, শুক্রবার কলকাতার একটি হোটেলে অনুষ্ঠিত হল 'বিকশিত বাংলার সূচনা' শীর্ষক এক অনুষ্ঠান। যার মূল বিষয় ছিল - 'পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে উন্নয়নের ব্যবধান কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন।' 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সঞ্জীব সান্যাল বলেন, "নতুন করে বিনিয়োগ পেতে এবং কলকাতার ইকো সিস্টেমে পরিবর্তন আনতে গেলে বেশ কয়েকটা জিনিস করতে হবে। শিল্পের জন্য কারও জমি চাই, কারও শিল্প-বাণিজ্য বিধির পরিবর্তন চাই, যেগুলো এখন শিল্পবান্ধব নয়, গত ১৫ বছরে যা হয়েছে আমরা দেখেছি। বাংলার ইতিহাসের সঙ্গে শিল্প এবং বাণিজ্য জড়িয়ে আছে। এবং প্রত্যেক বাঙালির রক্তে বাণিজ্য আছে। সেই স্পিরিট ফিরিয়ে আনতে হবে। বাংলার বিকাশ, বিকশিত ভারতে বড় ভূমিকা নেবে।" 

অনুষ্ঠানে রাজ্যের ব্যবসা-বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। স্বপন দাশগুপ্ত বলেন, "আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিল্প, ব্যবসা ও বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে এই পরিবেশ ছিল না। আমরা এগুলোর বিষয়ে আশাবাদী। আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি, যেখানে আমরা ভুল করলে, আপনি আমাদের বলতে পারবেন, ফোন করে বলতে পারবেন কোনও ভয় ছাড়া, যে আমরা ভুল করেছি, বা আপনার কাছে বিকল্প কোনও প্রস্তাব আছে। এই মুক্ত পরিবেশের অভাব ছিল, যার ফলে পশ্চিমবঙ্গে অনেক ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে। আমরা সেটা বুঝতে পেরেছি।" 

তাঁর সংযোজন, "বেঙ্গল ইজ ব্যাক, ব্যাক উইথ এ ব্যাং। পশ্চিমবঙ্গে উন্নয়ন ফিরছে, দেশের বিভিন্ন প্রান্তের দৃষ্টি আকর্ষণ করছে পশ্চিমবঙ্গ। আশা করছি, বাঙালিরা এর পূর্ণ সুবিধা লাভ করবে।"

সূত্রের খবর, ইতিমধ্যেই আসতে শুরু করেছে বিনিয়োগ প্রস্তাব। এল অ্যান্ড টি-র তরফে ডেটা সেন্টার তৈরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান এবং হলদিয়া পেট্রোকেমিক্যালস-এ বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বার্জার পেন্টস-এর তরফে ৬০০ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, "ইতিহাস বলে, পশ্চিমবঙ্গ একসময় দেশের শিল্প-বাণিজ্যের হৃদয় ছিল। কলকাতা ছিল দেশের উল্লেখযোগ্য বন্দর শহর। অর্থনৈতিক কেন্দ্র এবং উৎপাদন কেন্দ্র। এখানকার বিভিন্ন শিল্প শুধু দেশেই নয় এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল। ভবিষ্যতের কথা ভেবে কেন আবার ইতিহাসের পুনর্নির্মাণ হবে না? আমাদের লক্ষ্য শুধু অতীত অর্থনীতিকে ফেরানো নয়, আমাদের লক্ষ্য আগামী দিনের অর্থনীতির ভিত তৈরি করা।" 

পিয়ারলেস সংস্থার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, ২০২৭ সালের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে ৬০০ কোটি টাকা এবং আবাসন ও মল নির্মাণে ২০২৯ সালের মধ্যে ৫০০ কোটি বিনিয়োগ হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget