এক্সপ্লোর

Swapan Dasgupta : CAG-এর ২৮টি রিপোর্ট পেশ অর্থমন্ত্রীর, কী আছে এতে ? তৃণমূলের কোন কোন দুর্নীতি ফাঁস হবে ?

Finance Minister Tables 28 CAG Reports : তৃণমূল জমানার ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত CAG রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২৮টি রিপোর্ট পেশ করলেন তিনি। কী আছে এই রেপোর্টে ?

কলকাতা: বুধবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঠিক তিন দিনের মধ্যেই শনিবার বিধানসভায় তৃণমূল জমানার ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত CAG রিপোর্ট পেশ করলেন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এ নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকার ঘোষণাও করেন তিনি। কিন্তু এই নিয়ে কালীঘাট-তৃণমূল শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

শনিবার CAG-এর যে ২৮টি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়, তার সবগুলিই তৃণমূল জমানায় ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত সময়কালের। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এই ৫ বছরের কোনও অডিট রিপোর্টই বিধানসভায় পেশ করেনি আগের তৃণমূল সরকার। নিয়ম অনুযায়ী, বিধানসভায় এই ক্যাগ রিপোর্ট পেশ না করা হলে তা নিয়ে কোনও পদক্ষেপ করা যায় না। নেওয়া যায় না অ্যাকশন টেকেন রিপোর্ট। এই প্রেক্ষাপটে এদিন, বিধানসভায় রিপোর্ট পেশের সময় আগের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ''কোনও জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই CAG রিপোর্টগুলো আমাদের বিধানসভায় পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ত্রুটি।'' ''আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল সেশন করতে চাই, এই CAG রিপোর্টগুলো নিয়ে আলোচনার জন্য। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন, বাংলা কেন আর্থিকভাবে পিছিয়ে।''

আরও পড়ুন - 'জো ডর গয়া ও মর গয়া' ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বার্তা বিরোধীদের, পাল্টা আক্রমণ বিজেপিরও

নির্বাচনের আগে, বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল আমলে দুর্নীতির তদন্ত করা হবে। সেইমতো বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় এই হুঁশিয়ারি। তিনি জানিয়েছিলেন, '' মুখ্যমন্ত্রী হন আর যত বড় নেতাই হন, দুর্নীতি ধরা পড়লে, তাঁর বিরুদ্ধে রাজ্যপালের কাছে FIR দায়েরের সুপারিশ করা হবে।'' এর তিন দিনের মাথায় এদিন বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী। আর এই আবহে উঠে এসেছে আমফান দুর্নীতির প্রসঙ্গও। 

২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার ত্রাণবিলি নিয়েও দুর্নীতি, স্বজনপোষণের মতো অভিযোগ ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। CAG-কে  তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট নিয়েও উঠেছে তদন্তের দাবি। যদিও এ নিয়ে কালীঘাট-তৃণমূল শিবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, '' আমরা চাই আলোচনা হোক, আমফান নিয়ে আলোচনা হোক। তখন অনেকে বলার সুযোগ পাবেন।'' প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল মণীশ কুমার জানান, ''আমফানে ব্যাপক অনিয়ম হয়েছে। একই ব্যক্তিকে একাধিকবার বেনিফিশিয়ারি। একই ছবি একাধিকবার ব্যবহার করে। ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তদন্ত করা হোক।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget