এক্সপ্লোর

Aparna Sen Update: বিএসএফ-এর অবমাননা! অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, এফআইআর বিজেপি নেতার

Aparna Sen Update: সোমবার উল্টোডাঙা থানায় অপর্ণার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কল্যাণ। তাঁর অভিযোগ, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অপর্ণা।

কলকাতা: সীমান্তরক্ষী বাহিনী (BSF)- এক্তিয়ার বৃদ্ধি (Extension of BSF Jurisdiction) নিয়ে সরব হয়েছিলেন তিনি। চার পর দু’মাস পেরিয়ে গিয়েছে। এ বার অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) বিরুদ্ধে দেশদ্রোহিতার  (Sedition Case) এফআইআর দায়ের করলেন বিজেপি (BJP) নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaube)।

সোমবার উল্টোডাঙা থানায় অপর্ণার বিরুদ্ধে দেশদ্রোহিতা আইনে এফআইআর দায়ের করেছেন কল্যাণ। তাঁর অভিযোগ, বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অপর্ণা। এখনও পর্যন্ত নিজের মন্তব্য প্রত্যাহার করেননি তিনি। তার জন্য ক্ষমাও চাননি। দেশের পাহারায় মোতায়েন সীমান্তরক্ষীবাহিনী সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য দেশদ্রোহ ছাড়া কিছু নয়।

গত বছর বাংলা, পাঞ্জাব, লাদাখ এবং জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত বিএসএফ-এর ক্ষমতাবৃদ্ধি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, আগে যা ছিল ১৫ কিলোমিটার। এর আওতায় বিএসএফ-কে তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করার অধিকার দেওয়া হয়।

বাংলা এবং পাঞ্জাব, দুই রাজ্যের সরকারই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। মানুষের উপর অত্যাচার সহ্য করবেন না বলে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: Narayan Debnath Health Update: খানিক স্বস্তি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন নারায়ণ দেবনাথ, খবর হাসপাতাল সূত্রে

সেই সময় কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেন অপর্ণা-সহ বাংলার বিশিষ্ট মহলও। সাংবাদিক বৈঠকে অপর্ণা বলেন, ‘‘যেন যথেষ্ট ছিল না। হত্যা করছে, ধর্ষণ করছে, তার পরেও ক্ষমতা বাড়ানো হচ্ছে বিএসএফ-এর।’’ মণিপুরের মতো ‘আফস্পা’ না থাকলেও, বিএসএফ-এর ক্ষমতাবৃদ্ধি রাজ্যের জন্য অশনি সঙ্কেত বলেও মন্তব্য করেন তিনি।

অপর্ণার এই মন্তব্যে সেই সময়ই বিতর্ক দেখা দেয়। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘ওঁরা চিরদিনই দেশদ্রোহী। দেশের পক্ষে কিছু হলেই বিরোধিতা করেন। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং হিন্দুত্বের বিরোধী ওঁরা। এখন দেশের বিরোধিতা করছেন। এ দেশের মানুষের কাছ থেকে ভালবাসা, সম্মান, অর্থ পেয়েছেন। আর এ দেশেরই সরকার এবং সেনার বিরোধিতা করছেন।’’ সেই ঘটনাকে টেনেই এ বার অপর্ণার বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপি নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget