এক্সপ্লোর

Nabanna: নবান্নের ১৪ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়।

 হাওড়া: নবান্নর ১৪ তলায় অগ্নিকাণ্ড।  বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়।

এসি-র কোনও পাইপ থেকে আগুন ধরেছে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান। সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। কী কারণে আগুন? তা আগুন নেভানোর পর খতিয়ে দেখা হবে। 

গত সোমবারই কলুটোলা স্ট্রিটে একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছয়। এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। 

কখনও গার্ডেনরিচ, কখনও লেকটাউন জয়া সিনেমা, কখনও আবার নিমতলা ঘাট স্ট্রিট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছেন শহর। একের পর এক অগ্নিকাণ্ডের জেরে নড়েচড়ে বসে দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নেয় তারা। গার্ডেনরিচের পর শহরে পরপর দু’দিন, ১০ ও ১১ সেপ্টেম্বর নিমতলা ঘাট স্ট্রিট ও গার্ডেনরিচে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসে দমকল দফতর। বেসরকারি সংস্থাকে দিয়ে ফায়ার অডিট করানোর সিদ্ধান্ত নেয় তারা। দমকল সূত্রে দবি, দুটি জায়গাতেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। ফায়ার লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র কোথাও মেলেনি।  

সম্প্রতি দমকল দফতরে উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা রাজ্যে ফায়ার অডিট করাতে সাহায্য নেওয়া হবে বেসরকারি সংস্থার।  কেন এই সিদ্ধান্ত? দমকল সূত্রে খবর, গোটা রাজ্যে দোকান, বাজার, শপিং মল, আবাসন, সহ বিভিন্ন জায়গায় ফায়ার অডিট করানোর ক্ষেত্রে কর্মীসংখ্যা সীমিত। তাই এজন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে।

 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget