এক্সপ্লোর

West Bengal Weather Update : আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত পরিণত হবে গভীর নিম্নচাপে ! শীতের মুখে অশনি সংকেত?

Cyclone Update : আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীতের শুরুতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর তারপর তা কোনদিকে এগোবে , কোথায় সবথেকে বড় অভিঘাত আনবে, তাই এখন এ রাজ্যের মানুষের চিন্তার কারণ। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার থেকে তৈরি হতে পারে নিম্নচাপ। তারপর এর অভিমুখ থাকবে তামিলনাড়ু বা
শ্রীলঙ্কা উপকূল। ফলে আপাতত আবহবিদদের আশঙ্কা, পশ্চিমবঙ্গ নয় , অন্য পথেই এগোবে নিম্নচাপ। ফলে এরপর যদি তা কোনও ঝড়ের জন্ম দেয়ও, তা এসে আছড়ে পড়বে না বঙ্গের উপকূলে। 

কিছুদিন আগেই রুদ্ররূপ দেখিয়েছিল ঘূর্ণিঝড় দানা। দানার ল্যান্ডফল ওড়িশায় হয়েছিল। তার প্রভাব পড়েছিল বঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। সুন্দর বনাঞ্চল থেকে পূর্ব মেদিনীপুরের সৈকত, তছনছ হয়েছিল। তাই আবারও একটা ঘূর্ণিঝড়ের কথা শুনেই সেখানকার মানুষজনের মনে প্রশ্ন, আবারও ঝড়ের তাণ্ডব? বড় ক্ষতি হবে না তো ? 

ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েক দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়ার সতর্কবার্তা দেখে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। 

তবে এখনও অবধি আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে , তা সেই সম্ভাবনা নেই। বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা ক্ষীণ। রাজ্যে শীতের আমেজ অব্যাহত রয়েছে । শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে এখন রোজই। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।                          

উত্তরবঙ্গে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং ও দুই দিনাজপুরে। এর মধ্যেই সান্দাকফু-তে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে।  অন্যদিকে দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।  নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা এখন কম। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। 

আরও পড়ুন :

শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget