এক্সপ্লোর

Sovan Baisakhi : 'পার্টির প্রাণভোমরাকে মারার চেষ্টা চলছে', মমতার বিরুদ্ধে কার ষড়যন্ত্রের আশঙ্কা করছেন শোভন-বৈশাখী?

'এটা অনেকটা বাড়ির প্রধানকে বাড়ির দারোয়ানকে দিয়ে চোখ রাঙানোর প্রচেষ্টা। এরমধ্যে বিরাট পাওয়ার পলিটিক্স লুকিয়ে আছে।'  বললেন বৈশাখী

কৃষ্ণেন্দু অধিকারী , কলকাতা :  তৃণমূলের একাধিক বর্ষীয়াণ নেতার মন্তব্য় ঘিরে যখন নানা জল্পনা মাথাচাড়া দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রাখলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজনীতির কারণে 'দিদি' ও 'কাননের' মধ্যে অনেকবার মন কষাকষি হলেও, ফের কাছাকাছি এসেছেন। এবার যখন রাজ্যের শাসকদল নেতৃত্ব ইস্যুতে নানা সুরে গাইছে, তখন শোভন ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই। শুধু তিনি নন বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্দরে এই ভিন্ন  সুরকে বড় ষড়যন্ত্র বলেই মনে করছেন। 

ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাম্প্রতিক কয়েকটি মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করে ঘুরিয়ে কি  পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ওপরই অনাস্থা প্রকাশ করছেন ফিরহাদ-সৌগতরা? এই প্রেক্ষাপটে এবার  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে দাঁড়িয়েই সওয়াল করলেন শোভন । বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার কমানো, মমতার বিকল্প খোঁজা , এসব হয় না। পশ্চিমবঙ্গে তাঁর বিকল্প আসবে না।... যারা স্বার্থান্বেষী, নিজেদের কোনও স্বার্থ চরিতার্থ করার জন্য, পরিকল্পনা করে এসব করছেন।' 

এ বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণ আরও বড় প্রশ্ন তুলে দিল ! তিনি বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। কিন্তু,কিছুজন  বড়কে ছোট দেখাচ্ছে। আসলে, পার্টির প্রাণ ভোমরা কে মারার চেষ্টা চলছে। এটা একটা অশনি সংকেত।' এসব কিছুর মধ্যেই, বড় ষড়যন্ত্র আছে বলে সন্দেহ করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'নিশ্চয়ই এটা ষড়যন্ত্র। এদের প্রত্যেকের একটা এজেন্ডা থাকে । সেটা যখন পরিপূর্ণ না হয়, তখন দলকে অস্থির করে সাময়িক অস্থিরতা তৈরি করেন।... এটা অনেকটা বাড়ির প্রধানকে বাড়ির দারোয়ানকে দিয়ে চোখ রাঙানোর প্রচেষ্টা। এরমধ্যে বিরাট পাওয়ার পলিটিক্স লুকিয়ে আছে।' 

মমতা বন্দ্য়োপাধ্যায়ের বহু দিনের ভরসাযোগ্য সৈনিক ছিলেন শোভন। সেই জা.গায় দাঁড়িয়ে 'কাননের' মন্তব্য, 'যারা আন্দোলনের শরিক প্রথম দিন থেকে, তারা এসব ভাবতেও  যাবেন না। অনেক সময় বানের জল আসে । তার মধ্যে অনেক কিছু চলে আসে, তাদের মধ্য থেকে এসব মানুষের কথা তৈরি হয়। ' 

সব মিলিয়ে তৃণমূলের অন্দরে যে তুলকালাম চলছে, তাতে এবার নতুন মাত্রা যোগ করল প্রাক্তন মেয়র ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। 
 
আরও পড়ুন :

শীতের মুখে ফের সাইক্লোনে উথালপাথাল বাংলা? কোন পথে এগোতে পারে ঘূর্ণিঝড় ?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget