এক্সপ্লোর

Kamalgazi Fire:কলকাতায় শপিং মলের পর এবার আগুন কামালগাজির বহুতলে

Kolkata Fire Incident:কলকাতায় শপিং মলের পর এবার আগুন কামালগাজির বহুতলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বহুতলটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে।

প্রকাশ সিনহা, কলকাতা: কলকাতায় শপিং মলের পর এবার আগুন কামালগাজির (Kamalgazi Fire) বহুতলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বহুতলটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেখানে মিটার রুম রয়েছে বলে খবর। সেখানেই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। 

যা জানা গেল...
প্রতিবেদনটি লেখার সময় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে দমকল। তবে জল দেওয়া পুরোপুরি বন্ধ হয়নি। আগুনের স্ফূলিঙ্গ এখনও দেখা যাচ্ছে ইতিউতি, বেরোচ্ছ কালো ধোঁয়া। আরও কোনও আগুন রয়েছে কিনা, সেটা বোঝার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। তার আগে বহুতলের ইলেকট্রিক রুমে জল ছিটিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কামালগাজির যে বহুতলে আগুন লাগে, তার সামনের দিকে একটি শোরুম রয়েছে। সেই শোরুমেই কর্মীরাই প্রথম ধোঁয়া দেখতে পান। তাঁরাই সঙ্গে সঙ্গে দমকলে খবর দিয়েছিলেন। প্রাথমিক ভাবে দমকলের ধারণা, মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে। তবে আপাতত পরিস্থিতি নিয়ে যে উদ্বেগের কিছু নেই, সে কথাও জানালেন দমকলের আধিকারিকরা। তবে যে ইলেকট্রিক রুমটি ছিল, সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা যখন প্রথম এখানে পৌঁছন, তখন প্রবেশ করতে পারছিলেন না। সেই নিরিখে পরিস্থিতি উন্নত হলেও 'কুলিং ডাউন' প্রক্রিয়া চলছে।

অ্যাক্রোপলিস মল-এ আগুন...
শহরের অন্যতম চেনা শপিং মল-এ, শুক্রবার হঠাৎই আগুন লেগে গেলে তুমুল হট্টগোল শুরু হয়। গলগল করে বেরোতে শুরু করে কালো ধোঁয়া। এদিকে মল-এর ৫ তলা থেকে ১৯ তলা পর্যন্ত একাধিক সংস্থার অফিস রয়েছে। শুক্রবার হওয়ায় সেই অফিসগুলিতে কর্মীসংখ্যাও স্বাভাবিক মাত্রাতেই থাকার কথা। দ্রুত আগুন ছড়িয়ে এমন অবস্থা হয়েছিল যে দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আগুন নেভাতে আনা হয় হাইড্রোলিক ল্যাডার। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে অনুমান, বুক স্টোর থেকে আগুন ছড়িয়েছিল। তবে আশার কথা হল, শপিং মল থেকে সকলকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। যদিও অভিযোগ, আগুন লাগার খবর শুনে সকলে যখন তড়িঘড়ি সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছিলেন, তখনই নজরে আসে সেই সিঁড়ি খালি নেই। তাতে আবর্জনা ভর্তি রয়েছে। নামতে অসুবিধা হয়, অভিযোগ করেন শপিং মল-এর কর্মীরা। এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:শ্মশানে যাওয়ার পথে বাজল ডিজে, তালে তাল মিলিয়ে কোমর দোলালেন শবযাত্রীরা

  

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget