এক্সপ্লোর

Train Fire: ফের আগুন আতঙ্ক, হাওড়াগামী ট্রেনে ধোঁয়া

Birbhum News: আগুন আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রেলের। এবার ঘটনা বীরভূমে। এদিন সকালে হাওড়ার দিকে আসছিল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার বীরভূমে (Birbhum) চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। আজ সকালে আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের D-3 কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আতঙ্কিত যাত্রীরা: আগুন আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রেলের। এবার ঘটনা বীরভূমে। এদিন সকালে হাওড়ার দিকে আসছিল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। বীরভূমের আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হঠাৎই D-3 কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি থামানো হয় ট্রেন। মিনিট পনেরো দাঁড়িয়েছিল সেখানে। দ্রুত মেরামতির পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়। ব্রেক শ্যু থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে রেল কর্তৃপক্ষের দাবি। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।                 

আগুন আতঙ্ক ট্রেনে: দিনকয়েক আগে আপ শালিমার পুরী এক্সপ্রেসে আগুন আতঙ্ক ছড়ায়। চলতি সপ্তাহের সোমবার সকাল পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। আন্দুল স্টেশন পার হয়ে ট্রেনটি যখন সরস্বতী নদীর উপর দিয়ে ১৭ নম্বর রেল ব্রিজ দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। সেই সময় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের জেনারেল কোচের তৃতীয় বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং রেল কর্মীরা। এরপর তারাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। চাকার ব্রেকের ঘর্ষণের কারণেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। আধ ঘণ্টা পর ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেয়।

দিনকয়েক আগে খড়গপুরে যাত্রিবাহী বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর খড়গপুরের মাদপুরের কাছে বাসে আগুন লাগে। প্রাণ বাঁচাতে বাসের জানালা দিয়ে লাফ দেন কয়েকজন। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকার্য শুরু করেন। পরে, ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার পুলিশ ও দমকল। আহতদের খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। অগ্নিকাণ্ডে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।  

আরও পড়ুন: Nadia News: চাকদা নাট্যজনের নাটকে 'না'? বুকিং বাতিল নবদ্বীপ পুরসভার

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget