এক্সপ্লোর

Nadia News: চাকদা নাট্যজনের নাটকে 'না'? বুকিং বাতিল নবদ্বীপ পুরসভার

WB News: চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পাল সোশাল মিডিয়ার পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল।

কলকাতা: ফের শাসকের রোষে নাটক? সংস্কৃতির মঞ্চে ফের নীতি-পুলিশির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই নদিয়া, এবারও কাঠগড়ায় তৃণমূল (TMC)। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটকে এবার মঞ্চস্থ করায় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার (Nabadwip Municipality) বিরুদ্ধে।

নাটকেই ‘নিষেধাজ্ঞার ব্যারিকেড’: চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পাল সোশাল মিডিয়ার পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটকের শো বন্ধ করে দেওয়া হল। আগামী ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, গতকাল দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, 'ব্যারিকেড' নাটক মঞ্চস্থ করা যাবে না। নবদ্বীপ পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গত ২ নভেম্বর শহিদ মিনারে DA আন্দোলনকারীদের ধর্নামঞ্চে দুর্নীতি বিরোধী নাটক মঞ্চস্থ করেছিল চাকদা নাট্যজন। তার কয়েক ঘণ্টার মধ্যেই কল্যাণীর সরকারি প্রেক্ষাগৃহ ঋত্বিক সদনে চাকদা নাট্যজনের চারদিনের বুকিং বাতিল করে দেয় তৃণমূল পরিচালিত কল্য়াণী পুরসভা। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর কল্যাণীর ঋত্বিক সদন প্রেক্ষাগৃহে বুকিং ছিল এই নাটকের দলের। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে জগাখিচুড়ি নামে একটি নাটক মঞ্চস্থ করেছিলেন নাট্য়জনের সদস্য়রা। অভিযোগ এরপরেই বুকিং বাতিল করে কল্য়াণী পুরসভা। নাট্য়জনের বুকিং বাতিল করার ঘটনায় তৈরি হয়েছিল বিতর্ক। তবে এবিষয়ে কল্যাণী পুরসভার তরফে জানানো হয়েছিল, ওই সময়ে সরকারি অনুষ্ঠান থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। 

বর্ধিত হারে ও বকেয়া ডিএ-র দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। গত ২ নভেম্বর ছিল তাঁদের আন্দোলনের ২৮০তম দিন। আর ওদিনই সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে নাটকের মাধ্যমে প্রতিবাদ করা হয় একাধিক দুর্নীতির। ঘুষ দিয়ে শিক্ষক হওয়া থেকে শুরু করে টাকার বিনিময়ে বদলি, এমনকি রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে, মিড ডে মিলের চাল চুরির প্রসঙ্গও উঠে এসেছিল চাকদা নাট্যজনের ওই নাটকে। নাটকের নাম 'জগাখিচুড়ি', পুরোদস্তুর পলিটিক্যাল স্যাটায়ার। তার প্রতিটা অঙ্ক জুড়েই ছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ (Protest Against Corruption)। আর এরপর ওইদিন সন্ধেয় নাগাদ বুকিং বাতিলের বিষয়টি জানানো হয় তাদের। কল্যাণী পুরসভার তরফে মেল মারফত নাট্যদলকে জানানো হয়েছিল, তারা যে প্রেক্ষাগৃহ বুকিং করেছিল তা বাতিল করে দেওয়া হচ্ছে। আর এবার নাটক মঞ্চস্থ করায় না নবদ্বীপ পুরসভার। 

আরও পড়ুন: Murshidabad Weather: আংশিক মেঘলা আকাশ, তবে তেমন হেরফের নেই তাপমাত্রায়

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget