এক্সপ্লোর

Kolkata Fire: শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন

Kolkata Fire News: কেপিটি কোয়ার্টার্স ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলকাতা: কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

গতকাল সন্ধে ৭টা নাগাদ তারাতলায় CPT কলোনিতে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫টি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। আশ্রয় তো গেছেই, যথাসর্বস্ব খুইয়েছেন ঝুপড়িবাসীরা। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে গতকাল রাত ১টা নাগাদ চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। সেখান থেকে পাশের পরিত্যক্ত জমিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আধঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন, এখনও জানা যায়নি।

এদিকে বোলপুরে বহুতলে বিধ্বংসী আগুনে লাগে। গতকাল সন্ধে সাড়ে ৬টা নাগাদ বোলপুরের বাঁধগোড়ায় পাঁচতলা বহুতলের গ্যারাজে মিটার বক্স থেকে আগুন ছড়ায়। তাতে পুড়ে মৃৃত্যু হয়েছে প্রৌঢ় দম্পতির। অগ্নিকাণ্ডের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পুড়ে মারা যান বৃদ্ধ তাঁর স্ত্রী। এছাড়াও দুই শিশু-সহ ৫ জন আহত।  গ্যারাজে রাখা বাইক পুড়ে যাওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বহুতলের সামনে দোকান, চারপাশ ঘেরা, আগুন লাগার পর গ্যারাজ কার্যত জতুগৃহে পরিণত হয়। প্রোমোটারের গাফিলতি কি না তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।

আরও পড়ুন: Maipaith Tiger Fear: ধরা পড়ল রয়্যাল বেঙ্গল, বন দফতরের পাতা খাঁচায় বন্দি পূর্ণবয়স্ক বাঘ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget