এক্সপ্লোর

Firhad Hakim: 'রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করা হচ্ছে ED-CBI-কে', ফিরহাদের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি

ফিরহাদের কথায়, ‘কেন্দ্রীয় এজেন্সি অমিত শাহকে গ্রেফতার করেছিল, ৭০ দিন জেলে ছিলেন। তারপর বিজেপি সরকার হওয়ার পর ক্লিনচিট পেলেন।

কলকাতা: 'রাজনৈতিক স্বার্থে ব্য়বহার করা হচ্ছে ED-CBI-কে', মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের সভামঞ্চ থেকে ফের এমনটাই বললেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় 'মানুষের স্বার্থে লড়াই করতে করতে মৃত্যুও বরণ করব'।

ক্লিনচিট প্রসঙ্গে ফিরহাদ:  ফিরহাদের (Firhad Hakim) কথায়, ‘কেন্দ্রীয় এজেন্সি অমিত শাহকে (Amit Shah) গ্রেফতার করেছিল, ৭০ দিন জেলে ছিলেন। তারপর বিজেপি সরকার হওয়ার পর ক্লিনচিট পেলেন। কোনও অন্যায় হলে তৃণমূল কংগ্রেস দায়ী নয়। কোনও অনৈতিক কাজ করি না, মমতা বলেননি অনৈতিক কাজ করতে। মানুষের স্বার্থে লড়াই করব। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার ফিরহাদ হাকিমের। 

আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের পর সবথেকে বড় এই সমাবেশে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর টিএমসিপি-র প্রকাশ্য সমাবেশ। এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে থাকায় দুর্নীতি-বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে আজ কী বার্তা দেন মমতা-অভিষেক, সেদিকেই সবার নজর ছিল।

এক নজরে মমতার বার্তা:

  • ‘ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, নেতৃত্ব দেবেন আপনারা’
  • ‘যাঁরা চক্রান্ত করেন তাঁদের যে কোনও রাজ্যের সঙ্গে তুলনা হয়ে যাক’
  • ‘শিক্ষা নিয়ে অপপ্রচার করা হচ্ছে’
  • ‘সিপিএমের আমলে শিক্ষক চাকরির নথি কোথায়?’
  • ‘পয়সা নিয়েছো, চাকরি দিয়েছো, গদ্দার অধিকারীরাই আগে বলত’
  • ‘আর তৃণমূলকে বলছে চোর’
  • ‘একটা দলকে বদনাম করা হচ্ছে’
  • ‘রাজনীতি না করলে বলতা, জিভ টেনে ছিঁড়ে ফেলতে’
  • ‘বিচারব্যবস্থাকেও ভয় দেখিয়ে প্রভাবিত করা হচ্ছে’
  • ‘স্কুল-কলেজ মিলিয়ে ১০ বছরে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার শিক্ষক দিয়েছি’
  • ‘তার মধ্যে কতগুলো অভিযোগ জমা পড়েছে?’
  • ‘কাজ করতে গেলে ভুল হলে শোধরাতে পারি, কিন্তু সুযোগ পাইনি’
  • ‘৮৯ হাজার আসন খালি আছে’
  • ‘কয়েকজনের জন্য চাকরি আটকে আছে’
  • ‘শিক্ষমন্ত্রীকে বলব নিয়োগ যেন আটকে না থাকে’
  • ‘সরকারি চাকরি ছাড়াও দেড় কোটি ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে’
  • ‘দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, রাজ্যে ৪ শতাংশ কমেছে, বিজেপির লজ্জা পাওয়া উচিত। 
  • ‘১০০ দিনের কাজে একনম্বর বলে টাকা দিচ্ছে না কেন্দ্র’
  • ‘জনগণের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র?’
  • ‘গ্রাম সড়কেও বাংলা প্রথম, তাই টাকা বন্ধ করে দিয়েছে’
  • ‘ইডি-সিবিআইকে দিয়ে মানুষের বাড়ি থেকে টাকা লুঠ করছে’
  • ‘বিজেপি বিদেশে টাকা পাচার করছে’
  • ‘কোটি টাকা খরচ করে বিজেপি চিন্তন শিবির করছে’
  • ‘ভোটের ফল প্রকাশের পর থেকে হিংসার অভিযোগ শুরু করেছে’
  • ‘মামলা করে প্রতিটা অঞ্চল থেকে ১০০ জন করে তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হচ্ছে’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ ছিল মেয়ো রোডে। বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। এদিন ফিরহাদ আরও বলেন, 'এক আধজন কোনও অন্যায় করলে পুরো তৃণমূল কংগ্রেস দায়ী নয়। আমরা অনৈতিক কাজ করি না। আমরা মানুষের জন্য কাজ করি। মৃত্যুও বরণ করব যদি দরকার হয় মানুষের স্বার্থে লড়াই করতে করতে। নরেন্দ্র মোদি সরকার চলে গেলে ওই এজেন্সিই ক্লিনচিট দিয়ে বলবে, আমরা ভুল করেছিলাম, আপনারা অন্যায় করেননি।'  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget