এক্সপ্লোর

Firhad Hakim: অত্যন্ত খারাপ মন্তব্য করেছেন ফিরহাদ, দুঃখপ্রকাশ করা উচিত : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay On Firhad : ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ দল, এবার কী প্রতিক্রিয়া প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ?

কলকাতা: সংখ্যাগুরু-সংখ্যালঘু (Firhad Hakim Controversy) ইস্যুতে ফিরহাদ হাকিমের বক্তব্য ঘিরে বিতর্ক চরমে। ফিরহাদের মন্তব্যে ক্ষুব্ধ দল। ইতিমধ্য়েই তীব্র বিরোধিতা করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক আক্রমণ আসছে বিরোধীদের তরফে। এবার এবিপি আনন্দ-কে নিজের মতামত জানালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ  অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ববি হাকিমের কাছ থেকে এধরণের মন্তব্য একেবারেই আশা করা যায় না। আমি বলব, এটা অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন। যেটা তাঁর Withdraw করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন। তিনি সেটাকে ব্যাক্ষা করেছিলেন। তিনি আবার দুঃখপ্রকাশও করেছিলেন। কিন্তু এটার জন্য, তাঁর দুঃখপ্রকাশ করা উচিত।  আমি জানি না, ববিদার কী হয়েছে ? !'  

সংখ্যাগুরু, সংখ্যালঘু মন্তব্যে এবার তৃণমূলের অন্দরেই সমালোচনার মুখে পড়লেন ফিরহাদ হাকিম। প্রাক্তন IPS এবং বেলদার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর থেকে শুরু করে ভরতপুরের তৃণমূল বিধায়ক আরেক হুমায়ুন, কেউ সংখ্যার থেকে গুরুত্ব দিচ্ছেন গুণে। আবার কেউ দিচ্ছেন কোরাণ পাঠের পরামর্শ। আর এরইমাঝে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসের দাবি, তৃণমূল-বিজেপির গটআপ গেম চলছে। 

বাবু মশাই, জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি। ১৯৭১ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'আনন্দ'-এ অমিতাভ বচ্চনকে ঠিক এইকথাই বলেছিলেন রাজেশ খান্না।  ফিরহাদ হাকিমের সংখ্যালঘু-মন্তব্যে শুরু হওয়া বিতর্কে, এবার সেই ভাষাতেই তাঁকে জবাব দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS হুমায়ুন কবীর। ফেসবুকে লিখলেন, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিমজি। 
অর্থাৎ, জীবন দীর্ঘ নয়, বড়মাপের হওয়া দরকার।'

 সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক   ফিরহাদ হাকিম বলেছিলেন, আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।' শনিবার ফিরহাদ হাকিমের এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। কিন্তু এবার, মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।  

আরও পড়ুন, 'ফিরহাদকে দল থেকে বরখাস্ত করবে TMC?'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget