এক্সপ্লোর

Firhad Hakim: ‘হম রহে, ইয়া না রহে’, রদবদলের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, দায়িত্ব কমছে জানতেন ফিরহাদ!

WB Cabinet Reshuffle: এ দিন রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণে মমতার সঙ্গে হাজির ছিলেন ফিরহাদও। সেখানে নতুন মন্ত্রীদের শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাঁকে।

কলকাতা: মন্ত্রিসভায় রদবদলর ঘোষণা (WB Cabinet Reshuffle) হওয়া ইস্তক তাঁকে নিয়ে জল্পনা চলছিল। বুধবার তা সত্য বলেই প্রমাণিত হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় দায়িত্ব কমল ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। এতদিন পুর ও নগরোন্নয়ন, পরিবহণ এবং আবাসনের মতো তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব ছিল তাঁর হাতে। রদবদলের জেরে পরিবহণ এবং আবাসন দফতর হাতছাড়া হল তাঁর। 

মমতার মন্ত্রিসভায় দায়িত্ব কমল ফিরহাদ হাকিমের

বুধবার বিকেলে রাজভবনে শপথগ্রহণ করেন নতুন মন্ত্রীরা। তার পর সন্ধেয় তাঁদের মধ্যে দফতর বণ্টণের ঘোষণা করা হয়। তাতে ফিরহাদের হাতছাড়া হয় পরিবহণ এবং আবাসন দফতর, পরিবহণ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয় স্নেহাশিস চক্রবর্তীর হাতে। আর আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব হাতে পান অরূপ বিশ্বাস।

এ দিন রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণে মমতার সঙ্গে হাজির ছিলেন ফিরহাদও। সেখানে নতুন মন্ত্রীদের শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাঁকে। তার পরই জানা যায়, তাঁর হাতে থাকা দু’টি দফতরের দায়িত্ব অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে আপাতত রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী রইলেন ফিরহাদ। পাশাপাশি শহর কলকাতার মেয়রও তিনি।

আরও পড়ুন: WB Cabinet Reshuffle: পার্থর জায়গায় শোভনদেব, গুরুত্ব বাড়ল শশীর, পরিবহণ দফতর হাতছাড়া ফিরহাদের

ফিরহাদের দায়িত্ব কমানো হতে পারে বলে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। তবে এ নিয়ে তৃণমূলের কেউ এতদিন কোনও মন্তব্য করেননি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, নতুন মন্ত্রীদের শপথগ্রহণের আগে ফিরহাদ নিজেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর আমলে পরিবহণ দফতরের কাজের খতিয়ান দিতে গিয়ে একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইয়ে কাম হোতে রহেগা, হম রহে ইয়া না রহে, ইয়ে কাম হোতে রহেগা।’’

রদবদলের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

মমতার মন্ত্রিসভায় এই রদবদলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ দিন শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেকও। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, নীতিগত কারণ দেখিয়েই সরকারি অনুষ্ঠানে তিনি থাকেননি। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ দিনের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন। আমন্ত্রণ পেয়েও আসেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget