এক্সপ্লোর

WB Cabinet Reshuffle: পার্থর জায়গায় শোভনদেব, গুরুত্ব বাড়ল শশীর, পরিবহণ দফতর হাতছাড়া ফিরহাদের

Cabinet Reshuffle: এ ছাড়াও, এতদিন ফিরহাদ হাকিমের হাতে থাকা পরিবহণ দফতরের মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী।

কলকাতা: রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের পরই রাজ্য মন্ত্রিসভায় রদবদল (WB Cabinet Reshuffle)। দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাতে এত দিন থাকা পরিষদীয় দফতরের মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। কৃষি দফতরও আগে থেকেই তাঁর হাতে।  নারী শিশুকল্যাণের সঙ্গে শিল্প-বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা (Shashi Panja)। শিল্প-বাণিজ্য দফতরের দায়িত্বও ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (babul Supriyo) পেলেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন দফতরের দায়িত্ব। 

মমতার মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল শোভনদেব, শশীর

এ ছাড়াও, এতদিন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাতে থাকা পরিবহণ দফতরের মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী। ফিরহাদের হাতে পুর এবং নগরোন্নয়ন দফতরই রইল। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর পেলেন উদয়ন গুহ। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। বন দফতরের সঙ্গে স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পেলেন বিপ্লব মিত্র। ফিরহাদের হাতে থাকা আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব হাতে পেলেন অরূপ বিশ্বাস। গুরুত্ব কমল মলয় ঘটকের। তাঁর হাতে থাকা পূর্ত দফতর সরিয়ে নেওয়া হয়েছে। ফলে শুধুমাত্র আইন এবং শ্রমমন্ত্রী থাকলেন তিনি। পূর্ত দফতর পেলেন পুলক রায়। 

আরও পড়ুন: WB Cabinet Reshuffle Live Updates: পরিষদীয় মন্ত্রী শোভনদেব, শিল্প-বাণিজ্য মন্ত্রী বলেন শশী, তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো পরেশ অধিকারীর ডানাও ছাঁটা হয়েছে। এত দিন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন পরেশ। তাঁর সেই দায়িত্ব তুলে দেওয়া হল সত্যজিৎ বর্মনের হাতে। তিনি রাজ্যের নতুন শিক্ষা প্রতিমন্ত্রী হলেন। মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন, হুমায়ুন কবীর  সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী। গুরুত্ব বাড়ল শোভনদেব, শশী, অরূপ এবং পুলকের। ইন্দ্রনীল সেনের হাত থেকে পর্যটন দফতর বাবুলকে দেওয়া হয়েছে। 

পরিবহণ এবং আবাসন হাতছাড়া ফিরহাদের

স্কুল শিক্ষক নিয়োগ মামলায় পার্থ গ্রেফতার হওয়ার পরই সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার বিকেলে রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন বীরবাহা হাঁসদা
এবং বিপ্লব রায়চৌধুরী। আবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget