এক্সপ্লোর

Firhad Hakim: নাটক চলছে বিকাশভবনের সামনে,মন্তব্য ফিরহাদের, চাকরিহারাদের পাশে নয়, সমর্থন সব্যসাচীকেই

Firhad Hakim On Jobless : ফিরহাদ বলেন, সুপ্রিম কোর্টের যে রায় তা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্টই। আর কেউ নয়।

কলকাতা : বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সারাদিনে বারবার লাঞ্ছিত হয়েছেন তাঁরা। রাজনৈতিক নেতা ও তাঁর অনুগামীদের দাদাগিরি, মারধর আর সন্ধেয় পুলিশের লাঠি, রক্তাক্ত হয়েছে শিক্ষকদের আন্দোলন। তবু এককাট্টা তাঁরা। কারও সন্তান বাড়িতে। কারও বাড়িতে অসুস্থ মা। বিরাট ব্যায়ের ভারে নুব্জ। কিন্তু জানেন না আগামী কী হতে চলেছে। চরম অনিশ্চয়তায় থাকা মানুষগুলোর প্রতি সহমর্মিতা না দেখিয়ে কলকাতার মেয়র চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বলে কটাক্ষ করলেন। 

রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'বিকাশ ভবনের সামনে নাটক চলছে। টেলিভিশনে মুখ দেখাতে এসব করছে।' তিনি বলেন, সুপ্রিম কোর্টের যে রায় তা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্টই। আর কেউ নয়। বিকাশ ভবনের সামনে বসে আন্দোলন করে কী হবে। ফিরহাদের মতে, আন্দোলনের জেরে , অফিস ছুটি হওয়ার পরও আটকেছিলেন বহু মানুষ। বাড়ি যেতে পারছিলেন না। এভাবে মানুষের হয়রানি ঘটিয়ে কোনও আন্দোলন হয় না। 

এর আগেও চাকরিহারাদের আন্দোলনকে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর বিকাশ ভবনের সামনে তুমুল লাঠিচার্জ করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায়। তারপরও, তাঁদের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া তো দূর অস্ত, দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়ায় পুলিশ। এমনকী সবকিছু জেনেও সব‍্যসাচী দত্তর আচরণে কোনও দোষ দেখতে পাননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, 'স্থানীয় মানুষ প্রতিবাদ করছে যে, আপনারা রাস্তা আটকে রেখে দিয়েছেন। আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে!' 

বৃহস্পতিবার বিকাশ ভবনের বাইরে আন্দোলনরত চাকরিহারাদের লাঠি মেরে, হঠিয়ে দেয় পুলিশ। কারও মাথা থেকে, কারও পা থেকে অঝোরে রক্ত ঝরতে দেখা যায়। কিন্তু, শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, বিকাশ ভবনের কর্মীদের বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। আর তারপর কলকাতার মেয়রকেও শোনা গেল একই সুরে কথা বলতে। আর সে-কথা শুনে চাকরিহারা আন্দোলনরতরা বলছেন, মানবিকতা থাকলে এটা বলতে পারতেন না উনি। 

                                    

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget