এক্সপ্লোর

Tiger Attack:বাঘের হামলায় সুন্দরবনে ফের মৃত্যু মৎস্যজীবীর

Fisherman Death:সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। মৃতের নাম শীদাম হালদার, বয়স ৪৫ বছর। কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চকের বাসিন্দা ছিলেন তিনি।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। মৃতের নাম শীদাম হালদার, বয়স ৪৫ বছর। কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চকের বাসিন্দা ছিলেন তিনি।

কী জানা গেল?
স্থানীয় সূত্রে খবর, গোপালগঞ্জ গ্রাম থেকে ৪ জন মৎসজীবীর দল গত বুধবার সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকরা ধরতে গিয়েছিলেন। তার পর, সোমবার সকালে শীদামের মৃত্যুর খবর আসে। জানা যায়, বাঘের হামলাতেই মারা গিয়েছেন তিনি। খবর গ্রামে আসতেই কান্নার ভেঙে পড়ে মৎস্যজীবীর পরিবার। গ্রামের অন্যান্য মৎস্যজীবী ও বেশ কয়েকজন গ্রামবাসী নৌকা নিয়ে শীদামের দেহ জঙ্গল থেকে উদ্ধারের জন্য সকালেই রওনা দেন। দিনসাতেক আগে, কার্যত একই ভাবে মারা গিয়েছিলেন আর এক মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকায় ঘটনাটি ঘটে।

বাঘের হানায় আগেও মৃত্যু...
ওই এলাকায় ভাইজুরি খালের কাছে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান এক মৎস্যজীবী। মৃতের নাম দীপক মন্ডল, বয়স ৫৮ বছর। স্থানীয় সূত্রে খবর ১ ফেব্রুয়ারি কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের মৃধাঘেরি এলাকা থেকে চারজন মৎস্যজীবি মাছ ধরতে সুন্দরবনের জঙ্গলে যান। তাঁরা ভাইজুরি খালের কাছে মাছ ধরছিলেন, সেই সময়েই হঠাৎ হানা দেয় বাঘ। লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে এসে মৎস্যজীবীর নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। সেই সময়েই নৌকায় থাকা দীপক মণ্ডলের ঘাড়ে কামড় দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। সঙ্গে সঙ্গে বাধা দেন সঙ্গীরা। নৌকার হাল নিয়ে তড়িঘড়ি হামলায় দীপককে ছেড়ে দেয় বাঘ। শিকার ফেলেই জঙ্গলে ঢুকে যায় বাঘটি। গুরুতর জখম দীপক মণ্ডলকে নৌকায় ফিরিয়ে আনার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুন্দরবনে বাঘ-মানুষ সংঘাত বহু পুরনো। একদিকে ক্রমবর্ধমান জনবসতি, অন্যদিকে জঙ্গল এলাকায় ঢুকে মাছ ধরা, মধু সংগ্রহের মতো কাজের জন্য বারবার বাঘের মুখোমুখি হতে হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। কখনও ফেন্সিং কেটে বা কাটা ফেন্সিংয়ের ফাঁক গলে জনবসতিতে চলে আসে বাঘ। শিকার হয় গৃহপালিত পশু। কখনও আবার মাছ ধরতে গিয়ে বা মধু সংগ্রহে গিয়ে বাঘের শিকার হন সাধারণ বাসিন্দারা। 

আরও পড়ুন:এখনও ধরাছোঁয়ার বাইরেই সন্দেশখালির আরেক 'ত্রাস', শিবু হাজরার প্রপার্টিতেই পুলিশের প্রহরা !

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget