এক্সপ্লোর

Odisha Bus Accident: চিকিৎসা করাতে গিয়েছিলেন ওড়িশা, দুর্ঘটনা কাড়ল প্রাণ, ঘরে ফেলা হল না পূর্ব মেদিনীপুরের ৪ বাসিন্দার

East Midnapore News : পুরী থেকে হলদিয়াগামী বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সোমবার রাত ৯টা নাগাদ জাজপুরে বারাবাটি সেতুর ওপর থেকে নিচে  পড়ে যায় বাসটি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : ভয়াবহ সোমবারের রাত। ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে ছাড়খার হয়ে বাংলার বেশ কয়েকটি পরিবার।  পুরী থেকে হলদিয়াগামী ফিরছিল বাসটি। রাতে বারবাটি সেতু থেকে নিচে পড়ে প্রাণ গেল এক মহিলা-সহ ৬ জন যাত্রীর। আর যেহেতু বাংলাতেই ফিরছিল বাসটি, তাই যাত্রীরাও বেশিরভাগই ছিলেন এ রাজ্যের বাসিন্দা। মৃতদের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আহত হয়েছেন ৩৫ জনের মতো। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। 

পুরী থেকে হলদিয়াগামী বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সোমবার রাত ৯টা নাগাদ জাজপুরে বারাবাটি সেতুর ওপর থেকে নিচে  পড়ে যায় বাসটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 

হলদিয়া-পুরী রুটের এই বাস প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে পয়লা বৈশাখের দিন, রবিবার বিকেল ৪টেয় নন্দকুমার থেকে রওনা দিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভুবনেশ্বর এইমস বা কটকের হাসপাতালে চিকিৎসা করাতে যান এই বাসে চড়ে।দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এঁদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের রেয়াপাড়ার বর্ণালি বেরা দাস, ভূপতিনগরের উড়উড়ি গ্রামের উত্তম মাইতি, এগরার দুবদা গ্রামের অচিন্ত্য মাইতি এবং চণ্ডীপুরের মলয় ঘোষ।

নন্দীগ্রামের সর্বাণী বেরা দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামী চন্দন দাসের সঙ্গে চিকিৎসা করাতে ভুবনেশ্বরের এইমসে গিয়েছিলেন সর্বাণী বেরা দাস। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ নন্দকুমারে ফেরার কথা ছিল বাসটির। তার আগেই ওড়িশার জাজপুরে এই দুর্ঘটনা। অন্যদিকে ভূপতিনগরের উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি। তিনিও কটকে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না তাঁর। 

বাসটি হলদিয়ায় আসছিল এবং নিহত ও আহত যাত্রীদের অনেকেই এরাজ্যের বাসিন্দা ।  উদ্ধারকাজে রাজ্য প্রশাসনের তরফে সবরকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ওড়িশার প্রধানমন্ত্রী এবং ওড়িশা প্রশাসনকে প্রয়োজনীয় সাহায্যের অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুন :

ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget