এক্সপ্লোর

Udaynarayanpur Flood Situation : স্বস্তির খবর ! কমেছে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ, নতুন করে জল ঢুকছে না উদয়নারায়ণপুরে

Udaynarayanpur Flood : দামোদর  নদীর জলস্তর কমে যাওয়ার ফলে এখন আর নতুন করে গ্রামে জল ঢুকছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চাষিরা।

সুনীত হালদার, হাওড়া: নিম্নচাপের ( Depression ) ভারী বর্ষণে বিপর্যস্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। ডিভিসি (DVC) জল ছাড়ায় পরিস্থিতি জটিল হচ্ছে দামোদরের ( Damodar ) নিম্ন অববাহিকা অঞ্চলে। হুগলির ( Hoogly )  খানাকুল, তারকেশ্বর থেকে হাওড়ার ( Howrah )  উদয়নারায়ণপুর, আমতা, জেলায় জেলায় বাড়ছে প্লাবন-শঙ্কা। তবে প্রশাসন সূত্রের খবর, হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

নতুন করে গ্রামে জল ঢুকছে না

টানা বর্ষণ এবং ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে গত মঙ্গলবার গভীর রাত থেকে  দামোদর নদীর জল উদয়নারায়ণপুরের  ঢুকে পড়ায় কমপক্ষে ১৫ টি গ্রাম জলের তলায় চলে যায়। এর ফলে জলমগ্ন হয়ে পড়ে চাষের জমি, রাস্তাঘাট এবং গৃহস্থের বাড়ি। ভেসে যায় আমতা দু'নম্বর ব্লকের ভাটোরা দীপাঞ্চলের ১৫ টি গ্রাম ভাসিয়ে দেয়। কিন্তু পরে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ কমানোর ফলে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।  দামোদর  নদীর জলস্তর কমে যাওয়ার ফলে এখন আর নতুন করে গ্রামে জল ঢুকছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চাষিরা।

তবে এখনও উদয়নারায়নপুর এবং আমতা দু জায়গাতেই বেশ কিছু গ্রামের কৃষিজমি এখনও জলমগ্ন রয়েছে। হঠাৎ বন্যার ফলে ধান, আলু এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়। পুজোর মুখে এই ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের। তারা কিভাবে ক্ষতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার  ফলে অনেক মানুষ ত্রাণ শিবির থেকে ঘরে ফিরছেন।

এদিকে প্রতি বছর বর্ষায় বন্যা রুখতে বিশ্ব ব্যাংকের আর্থিক সাহায্যে রাজ্য সরকার হাওড়া ও হুগলি সহ পাঁচটি জেলা জুড়ে মেগা প্রকল্পের কাজ করছে। এই প্রকল্পের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।  এই প্রকল্প অনুযায়ী দামোদর নদীর পূর্ব পাড়ে বাঁধের পাঁচিল উঁচু করার কাজ হলেও পশ্চিম পাড়ের অনেক জায়গায় সেই কাজ হয়নি। ফলে বন্যার জল ওই সব এলাকা দিয়ে বাঁধ টপকে গ্রামের মধ্যে ঢুকেছিল। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে জল পুরোপুরি নামলে ফসলের ক্ষতি নির্ধারণের পর সরকার থেকে চাষির ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে। 

অন্যদিকে DVC-র ছাড়া জলে ভাসছে হুগলির খানাকুল। এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তিনদিন ধরে জলবন্দি, খাবার নেই, ত্রাণ মেলেনি, কেউ খোঁজও নেয়নি। সাংসদের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। বিক্ষোভের কথা অস্বীকার করে তৃণমূল সাংসদের দাবি, এটা ম্যান মেড বন্যা।  

আরও খবর :

আজও বর্ষণের পূর্বাভাস, আর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget