এক্সপ্লোর

Kolkata News: 'আমাকে ক্ষমা করে দাও' মৃত্যুর আগে স্ত্রীকে মেসেজ মৃত চন্দন মণ্ডলের

Death News: আর এই রহস্যমৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। পরিবার সূত্রে খবর, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী চন্দন মণ্ডল, রবিবার কাজের সূত্রে সিটি সেন্টারে যান।

কলকাতা: সিটি সেন্টার ওয়ানে যুবকের রহস্যমৃত্যু। মৃত চন্দন মণ্ডল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন। সিটি সেন্টার ওয়ানের নিচ থেকে উদ্ধার দেহ।পুলিশ সূত্রে খবর,সিটি সেন্টার ওয়ানের ৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু।

আর এই রহস্যমৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। পরিবার সূত্রে খবর, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী চন্দন মণ্ডল, রবিবার কাজের সূত্রে সিটি সেন্টারে যান।সকাল সাড়ে দশটা নাগাদ, মলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর।মৃতের স্ত্রীর দাবি, বেশ কয়েকদিন ধরে কর্মক্ষেত্রে মানসিক চাপে ছিলেন চন্দন। ঘটনার দিন সকালেও এনিয়ে তাঁদের মধ্যে কথা হয়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তিনি লেখেন, “আমাকে ক্ষমা করে দাও। আমি আর আমাদের ফ্যামিলি মেন্টেন করতে পারলাম না। সরি।’’ তারপর একাধিকবার মেসেজ করলেও উত্তর আসেনি। ততক্ষণে সব শেষ।

আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিয়ে খুনের অভিযোগ তুলেছে পরিবার। রবিবার,সিটি সেন্টারের তিনতলায় রয়্যাল বেঙ্গল টাওয়ারে একটি অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন চন্দন।সেখান থেকে নজরদারি এড়িয়ে চারতলার ছাদে কীভাবে পৌঁছলেন তিনি? এনিয়ে মল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। কর্মক্ষেত্রে কি কোনওভাবে মানসিক হেনস্থার শিকার হচ্ছিলেন চন্দন? তার জেরেই কি আত্মঘাতী হয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী? নাকি ঠেলে ফেলে দেওয়া হয়েছে? সবদিক খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

মৃতের স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল বলেন, 'বারবার বলছিল আর ভাল্লাগছে না। আমি বললাম ক্লিয়ারলি বল কী হয়েছে সেটা বল? তোমাকে কি চাকরি ছেড়ে দিতে বলেছে। ও বলল ধরে নাও সেরকমই কিছু। আমি বললাম কিছু হবে না। অন্য অপশন পেয়ে যাবে। আমি বারবার বললাম তুমি বাড়ি চলে আস। বারবার বললাম। তুমি বাড়ি আস, সব ঠিক হয়ে যাবে। তখন ও বলল ২ মিনিটে ফোন করছে।' তারপরেই স্ত্রীকে একটি মেসেজ পাঠান চন্দন। স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তিনি লেখেন, 'আমাকে ক্ষমা করে দাও। আমি আর আমাদের ফ্যামিলি মেন্টেন করতে পারলাম না। সরি।' মৃতের স্ত্রী বলেন, 'তারপর আমি ফোন করছি ফোন তুলছে না। মেসেজের রিপ্লাই না। একবার কেউ ফোন তুলল, তখন অনেকের গলা শুনলাম। আমি তখন আমার মাকে ফোন করি। ওরাই তারপর ফোন করে। তখন কেউ বলে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে যাচ্ছে। আপনারা আসুন।'

আরও পড়ুন: Dhupguri Bypolls: এবছরই মহকুমা ধূপগুড়ি, প্রচারে ঘোষণা অভিষেকের, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে BJP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget