এক্সপ্লোর

Sujit Bose Arrested: গ্রেফতারির পরই 'অসুস্থ' সুজিত বসু, ED অফিসারদের জানালেন "শ্বাসকষ্ট হচ্ছে.."

Sujit Bose Getting Ill After Arrested: ইডির হাতে গ্রেফতারির পরেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু,

অতনু হালদার, প্রকাশ সিনহা, কলকাতা:  ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ইডি সূত্রে খবর, কিছুক্ষণ আগেই সুজিত বসু, তিনি তদন্তকারী অফিসারদের বলেছেন, তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এবং তিনি যেটা বলেন যে, তিনি রাতে যখন ঘুমোন, তাঁকে অক্সিজেন দিতে হয়। যে যন্ত্রটি বাড়িতে রয়েছে। তারপরেই ইডির তরফে সুজিত পুত্র সমুদ্র বসুকে বলা হয়েছে, সেটা বাড়ি থেকে আনতে হবে। 

আরও পড়ুন, 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?

পুরসভায় চাকরি দেওয়াটা পুরসভা নিজেরাই নিয়ন্ত্রণ করে।   এখানে কাদের চাকরি হবে, কাদের হবে না, এটা অনেক সময় পুরসভা যারা চালান, চেয়ারম্যান ও তার সঙ্গে আরও অন্যরা রয়েছেন, তাঁদের উপর অনেকটা নির্ভর করে। এখন সেখানে যে পদ্ধতি মেনে চাকরি দেওয়ার কথা, সেইটা অনেক সময়ই হয়নি। পুরসভায় যে নিয়োগ দুর্নীতি চলছে, এই গোটা বিষয়টা হঠাৎ করে জানা যায়। সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, তার তদন্ত করছিল ইডি, প্রাথমিক শিক্ষা দুর্নীতির তদন্ত করতে গিয়ে, সেখানে একজনের নাম ছিল অয়ন শীল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, যেই সমস্ত বাইরের লোকেদেরকে অন্তর্ভুক্ত করে শিক্ষা নিয়োগ দুর্নীতিটা হয়েছে, তার মধ্যে অন্যতম অভিযুক্ত ছিল এই অয়ন শীল।

পুর-নিয়োগ দুর্নীতি মামলায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে চার্জশিট দিয়েছিল, অভিযোগ ছিল সেখানে বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছিল দক্ষিণ দমদম পুরসভায়। অভিযোগ ছিল, ২০১৪ সালের পর, সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল,তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল ২৯ জনের।এই পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। 

সেই মামলায়, গত ১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ,তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।সোমবার ফের ED-র কাছে হাজিরা দেন তিনি।ED-সূত্রে খবর ম্য়ারাথন জেরায় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রাক্তন দমকলমন্ত্রী।তদন্তে সহযোগিতা না করায় তাঁকে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget