এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : বুদ্ধদেব ভট্টাচার্যকে ৪ বার ‘খুনের ছক’ ! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন আইপিএসের

Former Chief Minister Buddhadeb Bhattacharjee : কীভাবে সেই ষড়যন্ত্রের কথা জানা গেছিল? কীভাবে গ্রেফতার করা হয়েছিল চক্রীদের? এবিপি আনন্দকে জানিয়েছেন প্রাক্তন IPS অফিসার দিলীপ মিত্র

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ( Buddhadeb Bhattacharjee) চারবার খুনের ছক কষা হয়েছিল! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন, প্রাক্তন IPS অফিসার এবং গোয়েন্দাকর্তা দিলীপ মিত্র। কীভাবে সেই ষড়যন্ত্রের কথা জানা গেছিল?

মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে চার-চারবার খুনের ছক কষা হয়েছিল! রেকি করতে মহাকরণে পর্যন্ত ঢুকে গেছিল চক্রীরা ! প্রথমবার এই বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন IPS অফিসার এবং গোয়েন্দাকর্তা দিলীপ মিত্র! এবিপি আনন্দকে জানালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা! প্রাক্তন IPS অফিসার দিলীপ মিত্রর দাবি, বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনের প্রথম ছকটি জানা গেছিল ডানলপ থেকে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে জেরা করে। দিলীপ মিত্রের কথায় ' যে ব্যক্তি ধরা পড়ে তার কাছে ঠিকঠাক ডকুমেন্ট ছিল, MA English। জুলিয়াস সিজারের কোট জিজ্ঞেস করলাম, বলতে পারল না। তাকে রিমান্ডে নিয়ে ১০-১২ দিন জেরা করা হয়। জানতে পারা গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে মারার ওঁদের ছক ছিল অতর্কিত আক্রমণ করে বা মানবোমা দিয়ে ' 

আরও পড়ুন : 

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনার বিষয়ে দ্বিতীয় সূত্রটি মেলে শিলিগুড়িতে ধরা পড়া এক ব্যক্তিকে জেরা করে। ২-১ দিনের মধ্যে বুদ্ধবাবুর জঙ্গলমহলে যাওয়ার প্ল্যান ছিল। ওই ব্যক্তি দাবি করেছিল , ' আমরা চন্দ্রবাবু নায়ডুকে হত্যার চেষ্টা করেছি... ঠিকমতো এক্সপ্লোসিভ প্লেস করতে পারিনি... বুদ্ধবাবুকে করব' 

প্রাক্তন IPS অফিসার দিলীপ মিত্র , কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DC, রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের DIG, বর্ডার, IG, বর্ডার, স্পেশাল IG, বর্ডার , ADG, বর্ডার ছিলেন। তাঁর দাবি, এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে খুনের ছক কষা হয়, তা হাড় হিম করে দেওয়ার মতো। 

সেবার চক্রী খাস মহাকরণে ঢুকে পড়েছিল! দিলীপ মিত্র বলেন, কেন্দ্রীয় সরকার সেবার সতর্ক করেছিল রাইটার্সে হামলা হতে পারে। ' সিএমের ঘরের ওপরের ঘর থেকে একজনকে অ্যাপ্রিহেন্ড করে নিয়ে এলাম।  সে বাংলাদেশি,ফলস ডাক্তার। ডকুমেন্ট ঠিক ছিল তারও। বলা হয়েছিল, কোথায় বোম রাখলে সিএম অফিস উড়ে যাবে। ' 

দিলীপ মিত্রর দাবি, চতুর্থবার খুনের ছকের বিষয়টি সামনে আসে মুর্শিদাবাদের এক দম্পতিকে জেরা করে। তারা বলে দু’জনকে মারব, জর্জ ফার্নান্ডেজ আর বুদ্ধদেব ভট্টাচার্য। 

২০০৮’এর ২ নভেম্বর । শালবনিতে জিন্দলদের ইস্পাত কারখানার শিলান্যাস করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন ফিরছিলেন, তাঁর কনভয় লক্ষ করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বুদ্ধদেব ভট্টাচার্য অল্পের জন্য রক্ষা পান।

তবে এই ঘটনা ছাড়াও যে তাঁকে ওপর চার-চারবার খুনের ছক কষা হয়েছিল, প্রাক্তন IPS’এর সেই দাবি শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। এই সব তথ্য তিনি নিজের বই ‘অপারেশন ব্ল্যাক স্টিলেটো’-তে লিপিবদ্ধ করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget